শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বেতুয়াঘাটে লঞ্চ না থাকায় দূর্ভোগে হাজারো যাত্রীরা
প্রকাশ: ১৭ জুন, ২০২১, ৬:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেতুয়াঘাটে লঞ্চ না থাকায় দূর্ভোগে হাজারো যাত্রীরা

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
ভোলা জেলার মানুষ অন্য জেলায় যাওয়ার জন্য পাড়ি দিতে হয় নদীপথে। প্রতিদিন নানান কাজে ও উন্নত চিকিৎসার জন্য একমাত্র বাহন লঞ্চ। চরফ্যাসন বেতুয়াঘাট থেকে ছেড়ে যেত অনেকগুলো বিলাস বহুল লঞ্চ। সরকারের পরমিটকৃত চরফ্যাসনের বেতুয়া-ঢাকা রুটে প্রতিদিন লঞ্চ ছেড়ে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে হামিমুদ্দিন ও তজুমদ্দিন থেকে বেতুয়ার লঞ্চ ছেড়ে যাচ্ছে ঢাকা উদ্দেশ্যে। একইভাবে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে মধ্যরাতে ওই ঘাটে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। এতে চরম দূর্ভোগে হাজারো যাত্রী। এতে লোকসান গুনছে ঘাট ইজারাদার। ভুক্তভোগী লঞ্চযাত্রীরা বলেন, বেতুয়া ঘাটে এমন কি দূর্যোগ চলছে যে, আজ পাঁচদিন হলো এই ঘাটে লঞ্চ আসা বন্ধ করে দিয়েছে। চরফ্যসনের মানুষ ঢাকায় যাওয়ার জন্য হাকিমুদ্দিন ঘাট পর্যন্ত গিয়ে লঞ্চে উঠতে হয়। সতর্কতা সংকেত কি শুধু হাকিমুদ্দিন ঘাট থেকে বেতুয়া ঘাট পর্যন্ত?
এই বিষয়ে এমভি তাসরীফ-৩ লঞ্চের সুপার ভাইজার আলমগীর জানান, আবহাওয়ার খারাপ থাকায়, ঝূকিপূর্ণ ৩টি ঘাটে নিষেধাজ্ঞা রয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের।বিআইডব্লিউটিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আবহাওয়ার খারাপ থাকলে সকল রুটে লঞ্চ বন্ধ থাকবে। নিদিষ্ট কোন ঘাটে এই নিষেধাজ্ঞা নেই। তাছাড়া সরকারি ভাবে অনুমোদিত (পরমিটকৃত) ঘাট ছাড়া অন্য কোনঘাট থেকে লঞ্চ ছাড়া সম্পূর্ণ বেআইনী। তিনি আরও বলেন, বেতুয়াঘাটে ইজারাদারের লোকজনের সাথে যাত্রী ও মালামাল বহন নিয়ে মতবিরোধ চলার কারনে লঞ্চ কোম্পানী মাঝেমধ্যে এরকম করছে। এদিকে বেতুয়াঘাটের ইজারাদার নুরে আলম মাস্টার বলেন, তাদের সাথে আমাদের কোন বিরোধ নেই। সরকারি নিয়ম ও চার্ট অনুযায়ী বেতুয়াঘাটে টোল ও মালামালের ভাড়া নেয়া হয়। লঞ্চ কর্তৃপক্ষের সাথে কোন মতবিরোধ হয়নি। তারা আবহাওয়ার দোহাই দিয়ে বেতুয়া থেকে লঞ্চ ছাড়েনা। নুরে আলম মাস্টার আরও বলেন, বেতুয়া থেকে লঞ্চ না চালানোর কোন কারণ দেখছিনা। মেঘনা নদীতে কোন স্রোত নেই, খুবই শান্ত রয়েছে। এ কারনে যাত্রীবাহী লঞ্চ ঢাকা থেকে ছেড়ে এসে সর্বশেষ হাকিমুদ্দিন বা তজুমুদ্দিন ঘাটে অবস্থান করে। কয়েকদিন যাবৎ বেতুয়া থেকে কোন লঞ্চ ছাড়েনা। বেতুয়া লঞ্চঘাটে আসা অনেক যাত্রী ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে যাচ্ছেন। চরফ্যাসন ঢাকা (বেতুয়া) রুটে প্রতিদিন ৩টি লঞ্চে চার উপজেলার মানুষ যাতায়াত করেন। বেতুয়া ঘাটে লঞ্চ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »