শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্র্যান্ডিং বাংলাদেশ” এর সহায়তা করায় নিউইয়র্ক পুলিশ বিভাগকে সেন্টার ফর এনআরবি’র সম্মাননা প্রদান
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্র্যান্ডিং বাংলাদেশ” এর সহায়তা করায় নিউইয়র্ক পুলিশ বিভাগকে সেন্টার ফর এনআরবি’র সম্মাননা প্রদান

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

গত সোমবার ১৫ আগষ্ট ,নিউইয়র্কের পুলিশ প্লাজা কার্যালয়ে এনওয়াইপিডি কর্মকর্তাদের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্টিত হয়। এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং কমিউনিটি সেবায় বাংলাদেশিদেরকে সহায়তা করার জন্য এনওয়াইপিডিকে আন্তরিক ধন্যবাদ জানান । বিশেষ করে করোনাকালে এনআরবি সেন্টারের “ ব্রান্ডিং বাংলাদেশ “ কার্যক্রমে ও প্রবাসী বাংলাদেশীদেরকে করোনাকালীন সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানান । খবর বাপসনিউজ।

২০২১ সালে বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান করার জন্য এনওয়াইপিডিকে সেন্টারের পক্ষ থেকে সম্মানসূচক অনার প্লাক ও একটি সাইটেশন প্রদান করে প্রতিনিধি দলের নেতা এম এস সেকিল চৌধুরী ভবিষ্যত কার্যক্রমে পুলিশ বিভাগের অব্যহত সহায়তা কামনা করেন। তিনি বাংলাদেশের প্রবাসী আমেরিকানদের বিভিন্ন বিষয় এবং স্থানীয় কার্যক্রমে তাদের ইতিবাচক অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে স্থানীয় প্রশাসনের সকল কার্যক্রমে বাংলাদেশী আমেরিকানরা সার্বিকভাবে এগিয়ে থাকবে বলে কর্মকর্তাদেরকে আশ্বস্ত করেন ।এ সময় তিনি কর্মকর্তাদেরকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান । আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ কর্মকর্তাগণ বাংলাদেশীদের কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক কার্যক্রমে তাদের অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ প্রদান করেন । কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার মার্ক স্টুয়ার্ট এবং ইন্সপেক্টর ভিক্টোরিয়া পেরি। এনআরবি প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের মোহাম্মদ আলী, তরুণ ব্যবসায়ী প্রতিনিধি শেখ ফরহাদ এবং তরুণ পেশাজীবী প্রতিনিধি ওয়াসেফ চৌধুরী ।বৈঠক শেষে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যদেরকে পুলিশের ব্যাজ ও স্মারক উপহার দেওয়া হয় ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »