শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলে সমাজ সেবক জামাল ফকির
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২২, ৬:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলে সমাজ সেবক জামাল ফকির

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান জামাল ফকির।

বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন জোবায়েদা ও বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের উপস্থিতিতে নুরুজ্জামান জামাল ফকিরকে সভাপতি ঘোষণা করা হয় এর আগে ১৩ আগস্ট রোববার ডিবি র‍্যাব ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন জানান স্কুল পরিচালনায় গত ১৩ আগস্ট রোববার ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যেরর ৫ টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে মোঃ কবির হোসেন মোল্লা, মোঃ নুরুজ্জামান শিকদার,মোঃ ফরিদ হোসেন মোহাম্মদ মুজাহিদ ইসলাম ও মহিলা অভিভাবক সদস্য পদে মোসাঃ সালমা আক্তার জয়লাভ করেন।

এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য হয়েছেন মোঃ আজিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হিসেবে নিখিল চন্দ্র হাওলাদার, মোসাম্মৎ মেহেরুন্নেসা, সংরক্ষিত মহিলা সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোসাঃ দৌলতুন নেছা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সভাপতি মোঃ নুরুজ্জামান জামাল ফকির বলেন ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »