শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলার ২৫’শত পরিবারের কাছে পৌঁছেছে রেড ক্রিসেন্টে সোসাইটির ত্রান-সামগ্রী
প্রকাশ: ৯ জুন, ২০২১, ৭:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলার ২৫’শত পরিবারের কাছে পৌঁছেছে রেড ক্রিসেন্টে সোসাইটির ত্রান-সামগ্রী

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো যেন খাবারের সংকটে কিংবা অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফোর্কাস্ট বেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে উপকূলীয় জেলা ভোলার সাত টি উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলারঃ ধনিয়, রাজাপুর, রামদাসপুর, মাজেরচর কাচিয়া, উত্তর দিঘলদী। দৌলতখান উপজেলারঃ মেদুয়া, ভবানিপুর।বোরহানউদ্দিন উপজেলার মানিকা, তজুৃমদ্দিন উপজেলার চাচরা ,লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ, চরফ্যাশন উপজেলার, মজিবনগর,চর আইচা এবং মনপুরায় মনপুরা ইউনিয়ন ও হাজিরহাট ইউনিয়নের মোট ২৫’শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে সরকারি হিসাবে ভোলার ৭টি উপজেলায় ১১ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ৭ হাজার ৭৩০টি ঘর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৫৭৯টি ঘর। এসব পরিবারের মধ্যে ক্ষতিগ্রস্ত ২৫০০ পরিবারকে আড়াই কেজি চিড়া, এক কেজি চিনি, দুই লিটার পানি, দুটি সাবান, বিস্কুট, সার্জিক্যাল মাস্ক, স্যালাইন, শুকনা খাবারসহ হাইজিন পার্সেল, তারপলিন বিতরণ করা হয়।এই ত্রাণ কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করেছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ আজিজুল ইসলাম ও নির্বাহী আলহাজ্ব ফেরদৌস আহমেদ। ত্রান সামগ্রী মানুষের কাছে পৌছাতে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছিলেন তারা হলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু, প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান সাদ্দাম হোসেন রনি, যুব সদস্যদের মধ্যে নাঈম হাসান, রহমান মিম,সুমন, নোমান, আল-আমিন সহ আরো অনেকে…ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম বলেন, ‘আর্তমানবতার সেবায় যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবার আগে সাড়া দেয়। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকটে কিংবা অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির ফোর্কাস্ট বেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে উপকূলীয় জেলা ভোলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা ভোলা জেলা ইউনিট ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করে তাদের মাঝে এই ফুড প্যাকেজ পৌঁছে দিচ্ছি।ত্রান পেয়ে খুব খুশি হয়েছেন উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষে গুলো।প্রতিটি স্পটের ত্রান কার্যক্রম অডিট করেছিলেন কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সোসাইটি থেকে প্রেরণকৃত দুজন সদস্য, এনডিআরটি মোঃ সোহাগ ও এনডিডব্লিউআরটি বরকত।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »