শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো, মৃত্যু-২৬
প্রকাশ: ২৬ জুন, ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো, মৃত্যু-২৬

ভোলা প্রতিনিধি:
ভোলায় করোনা সংক্রমন ২ হাজার ছাড়ালো। গত এক বছরে এ পর্যন্ত আক্রান্ত প্রায় ২ হাজার ৮ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৩ টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ভোলা সদরে ৪ জন এবং বোরহানউদ্দিনে ৩ জন রয়েছে। জেলায় মোট আক্রান্তের মধ্যে সুস্থ্য হয়েছে এক হাজার ৯৪৯ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭২ জন। যাদের মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সুত্র জানিয়েছে, গত এক বছরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। যাদের মধ্যে সদরে ১৬ জন, দৌলতখানে ৩ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৩ জন ও চরফ্যাশনে ২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে আক্রান্ত ১৩৫৬জন। এদের মধ্যে সুস্থ্য ১৩৩৩ জন। দৌলতখানে মোট আক্রান্ত ৯৭ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৮ জন। বোরহানউদ্দিন উপজেলায় ২০৪ জনের মধ্য সুস্থ্য ১৯২ জন। লালমোহন উপজেলায় ১১৯ জনের মধ্যে সুস্থ্য ১১৪ জন। চরফ্যাশন উপজেলায় ১২৪ জনের মধ্যে সুস্থ্য ১১৮ জন। তজুমদ্দিনে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭০ জন এবং মনপুরা উপজেলায় ৩৪ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৪ জন।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সিরাজ উদ্দিন জানান, ভোলায় আক্রান্তের হার কিছুটা কম। তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১০০ বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা ইউনিটে ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স দায়িত্বরত আছেন। এছাড়াও ৩টি আইসিইউ বেড ও ৩টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা চালু রয়েছে, করোনা সংক্রমন রোধে জেলা ব্যাপী স্বাস্থ্যবিভাগ কাজ করছে বলেও জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »