শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় খাল ও ড্রেন বন্ধ সামান্য বৃষ্টিতেই ঘরে ঢুকছে পানি পৌরবাসীর দুর্ভোগ চরমে
প্রকাশ: ১৭ জুন, ২০২১, ৬:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় খাল ও ড্রেন বন্ধ সামান্য বৃষ্টিতেই ঘরে ঢুকছে পানি পৌরবাসীর দুর্ভোগ চরমে

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
ভোলার পৌর খাল ও ড্রেন বন্ধ থাকায় টানা বৃষ্টিতে জেলা শহরের অনেকাংশ ডুবে গেছে। ওই সব অঞ্চলের ঘরবাড়িতে হাটু পরিমান পানি। বন্যার পানি যেভাবে প্রবেশ করে। একইভাবে ঘরবাড়িতে পানি প্রবেশে চরম দুর্ভোগ পোহাতে হয় কয়েক হাজার পৌরবাসীকে। কালীবাড়ি ২নং ওয়ার্ডের বিল্লাবাড়ি মসজিদ এলাকায়। একই অবস্থা ছিল পৌর আলগী এলাকায়। শহরের প্রধান সড়কেও পানি জমে থাকতে দেখা যায়। গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা জানান, জেলা শহরের এমন অবস্থা দেখতে ও খোঁজ নিতে দেখা যায়নি কোন জনপ্রতিনিধিকে। সমস্যা সমাধানে এগিয়ে আসেন নি পৌর কাউন্সিলররা।
পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিল মিজানুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি ব্যবস্থা নিবেন বললেও দিনভর দেখা যায় নি তাকে। একই অবস্থা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন লিংকনের ক্ষেত্রে। তিনি জানান, পৌর সভার উদ্যোগে খালের দুইপাড়ে শোভা বর্ধন ও ওয়াকওয়ে নির্মান কাজ চলছে। ওই জন্য খাল ও ড্রেন বন্ধ রাখা হচ্ছে। ওই বাঁধ খুলে দেয়ার ক্ষেত্রে অপরাগতা প্রকাশ করেন তিনি। পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানকে এমন পরিস্থিতি তুলে ধরলে জানান, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। যাদের সমস্যা রয়েছে তারা পৌরসভা থেকে লোক নিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। পৌর প্রকৌশলী মোঃ জাকির হোসেন জানান, খালের দুই পাড়ে ওয়ার্কওয়ে নির্মান কাজ চলমান থাকায় খাল বন্ধ রাখা হয়েছে। তবে পানি নামার জন্য বিকল্প ব্যবস্থা করছেন।
স্থানীয়রা জানান, এমন দুর্ভোগ দেখার যেন কেউ নেই। শহরের পৌর আলগী, কালীবাড়ি রোড, পৌর রতনপুর, গাজিপুর রোড, অফিসার পাড়া বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
আইনজীবী মেজবাহউদ্দিন জানান, তার পুকুরের মাছ ভেসে গেছে। মোঃ রিয়াদ হোসেন জানান, খালের দুইপাড়ের কাজ শুকনো সময়ে করার কথা থাকলেও ওই কাজ করা হচ্ছে ঢিমেতালে। আর এ কারণে পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিবপুর ও ধনিয়া ইউনিয়নের কয়েকজন মেম্বার জানান, ভোলার খাল বন্ধ থাকায় তাদের এলাকার কম পক্ষে ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, শহরের এমন পরিস্থিতি কাম্য নয়। পানি নিস্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষকে বলা হয়েছে বলেও জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »