শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় খোলা আকাশের নিচে দিন কাটছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের
প্রকাশ: ১ জুন, ২০২১, ৪:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় খোলা আকাশের নিচে দিন কাটছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
ভোলায় ঘূর্ণিঝড় ইয়াস আঘাত করেনি। কিন্তু ইয়াসের প্রভাবে ল-ভ- উপকূলের বেশিরভাগ জনপদ। ঝড়ের ৫ দিন কেটে গেলেও স্বাভাবিক হতে পারেনি ক্ষতিগ্রস্তরা। খোলা আকাশের নিচে অনেকেই মানবেতন দিন কাটাছে। রান্নার চুলো নষ্ট হয়ে যাওয়ায় অকেকে ঘরে ঠিকমত রান্না চলছে না।
এদিকে দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধে পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন উপকূলের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। এখন পর্যন্ত সরকারি যেসব ত্রাণ বিতরণ করা হয়েছে তার প্রয়োজনানুগ তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সবাইকে ত্রাণ ও শুকনো খাবার খাবার দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ভোলার উপকূলের ঢালচর, চর পাতিলা, মদনপুর, চর নিজাম, চর শাহজালাল, কলাতলীর চর, কচুয়াখালীর চর, মাঝের চর, রামদাসপুর, চর মোজাম্মেল, চর জহির উদ্দিন, চর নাসরিন, হাজিপুরসহ জনবসতিপূর্ণ অন্তত ৪০টি চরে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরে ও মাছের ঘের। বিধ্বস্ত হয়েছে শত শত বাড়ি। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা জানান, উপজেলার সবগুলো চর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে আমরা ১০ কেজি করে চাল এবং শুনো খাবার বিতরণ করেছি। চরে নিখোঁজ গরু-মহিষের সন্ধান পাওয়া যায়নি। ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মিজানুর রহমান জানান, সদরের ক্ষতিগ্রস্ত ভেদুরিয়া, মাঝের চর, রাজাপুর ও ভেলুমিয়া এলাকায় ৬০০ পরিবারের মধ্যে প্রধান মন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও এসব এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ টাকাও বিতরণ করা হবে। ঢালচরের ক্ষতিগ্রস্ত পরিবারের নাছির বলেন, ঝড়ে ঘর ভেঙে গেছে, সব মালামাল ভাসিয়ে নিয়ে গেছে। রান্নাঘরের থালা-বাসনও ভেসে গেছে। ঘরে কিছুই নাই। ৫ দিন ধরে খোলা আকাশের নিচে আছি। টাকাও নেই যে নতুন করে ঘর তুলবো। সহায় সম্বল বলতে শুধু ঘরটাই ছিলো। কিন্তু সেটা ভেঙে গেছে, এখন আর কিছুই অবশিষ্ট কিছু নেই। স্ত্রী ও দুই-ছেলে মেয়ে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি।
ক্ষতিগ্রস্ত রিপন জানান, ঝড় এবং জোয়ারে ঘর ভেঙে ঘরের সব মালামাল ভাসিয়ে নিয়ে গেছে। পরিবারের ৯ সদস্য নিয়ে কষ্টে দিন কাটছে। ঘর তোলার সামর্থ্য নেই। জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিসের তথ্যে জানা যায়, ঝড়ে জেলায় ১১ হাজার ৩০৯টি ঘর বিধস্ত হয়েছে। এরমধ্যে স¤পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৩ হাজার ৫৭৯টি ঘর এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ৭ হাজার ৭৩০টি ঘর। অন্যদিকে, ঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে ১০ কোটি ৯৭ লাখ টাকার মাছ এবং আরো ১০ কোটি টাকার মৎস্য অবকাঠামো। জেলার বিভিন্ন চরাঞ্চলে ২ হাজার গরু-মহিষ নিখোঁজ রয়েছে। বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ কিলোমিটার। ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও শতাধিক গবাদি পশু মারা গেছে।
ভোলা সদরের ক্ষতিগ্রস্ত কন্দকপুর গ্রামের মাছ ওহাব আলীসহ অন্যরা জানান, জলোচ্ছ্বাসে মাছ ভেসে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন মাছ চাষিরা। অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে মাছের চাষ করেছিলো। কিন্তু জোয়ারের সব ভেসে গেছে। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, প্রাথমিক ভাবে আমরা ১১ হাজার ৩০৯টি ঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে বলে একটি তালিকা তৈরি করেছি। জেলার ৫১টি ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে শুকনো খাবারের পাশাপাশি প্রতি ইউনিয়ন আড়াই লাখ টাকা করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত উপজেলা ও দ্বীপচরের পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলমান আছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দুর্গত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। ক্ষয়-ক্ষতির তালিকা সম্পূর্ণ ভাবে নিরূপণ হলে সরকার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের ব্যবস্থা করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »