শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ঘর পাচ্ছে ৮৯১ ভূমিহীন পরিবার
প্রকাশ: ১৭ জুন, ২০২১, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ঘর পাচ্ছে ৮৯১ ভূমিহীন পরিবার

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
মুজিব শতবর্ষে দ্বীপ জেলা ভোলায় দ্বিতীয় ধাপে ৩৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী আরও জানান, প্রথম ধাপে জেলায় ৫২০টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ৩৭১টিসহ জেলায় মোট ৮৯১টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এসময় তিনি আরও বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশব্যাপী অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে ভোলা জেলায় প্রথম ধাপে ৫২০টি ঘর দেয়া হয়েছিল এবং দ্বিতীয় ধাপে ৩৭১টি দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজিত কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »