শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ডুবলো ৩০ চর, নিহত-১
প্রকাশ: ২৭ মে, ২০২১, ৬:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ডুবলো ৩০ চর, নিহত-১

সাব্বির আলম বাবু, ভোলা:
ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে ভোলার উপকূলীয় এলাকার ৩০টি দ্বীপচর প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ। দিনভর মেঘনার পানি বিপদ সীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যদিকে ঝড়ে গাছ চাপা পড়ে আবু তাহের (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া জোয়ারের পানিতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ১০ হাজার হেক্টর জমির আউশ ও সবজি। প্রবল জোয়ারের চাপে জেলার ১৫টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেঙ্গে গেছে ২০ মিটার বাঁধ। মেঘনা জোয়ার তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে নদী ছিলো উত্তাল। এতে উপকূলের চরাঞ্চলে তলিয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাসহ বিস্তীর্ন এলাকা। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। উপকূলে আতংক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন সেল্টারে। অতি জোয়ারের চাপে ঢালচর, কুকরী-মুকরী, চরপাতিলা, চরজ্ঞান, সোনার চর, কুলাগাজীর তালুক, চর যতিন, চর শাহজালাল, কলাতলীর চরে ৩-৫ ফুট জলোচ্ছাস হয়েছে। এছাড়াও ভোলার ইলিশা, রাজাপুর, কাচিয়া, ধনিয়া, শিবপুর এলাকায় জোয়ারের পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভোলার অভ্যন্তরীন নৌরুটের সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। সরকারের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এগুলো নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার জানান, বাঁধের বাইরে যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো তলিয় গেছে। ইতোমধ্যে শহর রক্ষা বাঁধের জন্য ৩৫ হাজার জিও ব্যাগ মজুদ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বাঁধগুলো দ্রুত সংস্কারের কাজ করছে।
এদিকে ভোলায় ঝড়ের প্রভাবে ২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও মনপুরা উপজেলায় ভেঙ্গে গেছে আরো ২০ মিটার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলায় ৩২৫ কিলোমিটার বাঁধের মধ্যে ৭৫ কিলোমিটার বাঁধ সিসি ও জিও ব্যাগে মোড়ানো থাকলেও ২৫০ কিলোমিটার বাঁধ মাটির। যার মধ্যে প্রায় দুই কিলোমিটার ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ বাঁধের মধ্যে চরফ্যাশনে ৫টি পয়েন্ট, মনপুরায় ৩টি, বোরহানউদ্দিনে ২টি, লালমোহনে ২টি, বোরহানউদ্দিনে ২টি ও তজুমদ্দিন, দৌলতখান ও সদরে ১টি করে ১৫ স্পট ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন, ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার।
অন্যদিকে ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশাচালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হন। এ সময় ঝড়োবাতাসে ঘরে পাশে থাকা একটি গাছ ভেঙ্গে তিনি গুরুতর আহত হন। রাতেই তাকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে তার ১২টার দিকে তার মৃত্যু হয়। ভোলা কন্ট্রোল রুমের দায়িত্বরত জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোতাহার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, ভোলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনবার্সন করার জন্য ১ কোটি ৯৪ লক্ষ টাকার ফান্ড রয়েছে। ৪২ মেট্রিক টন ভিজিএফ চাল মজুদ রয়েছে। এছাড়াও ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য বিতরণ ও যাতায়াত খরচের জন্য সাড়ে ১৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »