শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় জোয়ারে পানিবন্দি ১৫ গ্রামের মানুষ
প্রকাশ: ১৯ জুন, ২০২২, ৯:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় জোয়ারে পানিবন্দি ১৫ গ্রামের মানুষ

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলার মেঘনার অতি জোয়ারে তৃতীয় দিনের মত তলিয়ে গেছে বাঁধের বাইরের নিচু এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১৫টি গ্রামের মানুষ। পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন পানিবন্দি মানুষ।
উজান থেকে নেমে আসা পানির চাপ ও পূর্ণিমার প্রভাবে পানি বেড়ে এসব এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার (১৮ জুন) মেঘনার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। এর আগে যা ছিলো ৩১ সেন্টিমিটার। এদিকে মেঘনার অতি জোয়ারে বাঁধের বাইরের নিচু এলাকা ভোলা সদরের দরিরাম শংকর, গঙ্গাকীর্তি, বলরাম সুরা, রাজাপুর, মাঝের চর, রামদাসপুর, দৌলতখানের মদনপুর, মেদুয়া, তজুমদ্দিনের চরর জহির উদ্দিন, চর মোজাম্মেল, মনপুরার চর নিজাম, কলাতলীর চর, সোনার চর, চর নিজাম, চর যতিন, চর জ্ঞান, দাসেরহাট, চরফ্যাশনের চর পাতিলা, ঢালচর, লালমোহনের কচুয়াখালির চর ডুবে গেছে। মনপুরা উপজেলার দায়িত্বে থাকা চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, বিগত সময়ের চেয়ে পানির চাপ কিছুটা বেশি। তবে এতে বড় ধরনের ক্ষতি হয়নি। আমরা বিষয়টির খোঁজ-খবর রাখছি। মদনপুর ইউনিয়নের মেম্বার হেলাল উদ্দিন ও রেহানা বেগম বলেন, জোয়ারের পানিতে মদনপুরের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে উপকূলের মানুষ। ভোলা সদরের গঙ্গাকীর্তি এলাকার ফাতেমা ও ইয়াসমিন বলেন, জোয়ারের পানির জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা ঠিকমত রান্না-বান্না করতে পারছি না। রাস্তা-ঘাট ডুবে গেছে। মো. শরীফ বলেন, গত বছরের তুলনায় এ বছর পানির চাপ অনেক বেশি। আমাদের ঘর ডুবে গেছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ডিভিশন-১) মুহাম্মদ হাসানুজ্জামান ও ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, পানিতে বাঁধের বাইরের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। তবে কোথায় বড় ধরনের ক্ষতি হয়নি। এ অবস্থা আরও কিছুদিন থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »