শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় বৃক্ষ রোপণ অভিযান শুরু
প্রকাশ: ১৭ জুন, ২০২১, ৬:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় বৃক্ষ রোপণ অভিযান শুরু

ভোলা প্রতিনিধি:
মুজিব বর্ষে অঙ্গিকার করি সোনার বাংলা সবুজ করি এই স্লোগানকে সামনে রেখে ভোলায় সবুজ বনায়ন এর মাধ্যমে সুরক্ষিত বেষ্টনি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বৃক্ষ রোপন অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভোলার ইলিশা মেঘনা নদীর বেড়িঁবাধ এলাকায় বৃক্ষ রোপন যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম ও ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান।
উপকূলীয় বন বিভাগ ভোলা এর সদর রেঞ্জের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্যাপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, ভোলা সদর রেঞ্জ অফিসার কামরুল ইসলাম, সুফল প্রকল্পের কনসালটেন্ট মো: মিজানুর রহমান প্রমুখ। এবছর জেলায় ১ লাখ বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আর বাসা বাড়িতে ১ হাজার বনায়ন গাছের চারা রোপ করা হবে।
এসময় বক্তরা বলেন, গাছ বা সবুজ প্রকৃতি আমাদের জীবন সুরক্ষায় অবদান রাখে। ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের শিকার। বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। এতে বিপদ সৃষ্টি হয়েছে। অন্যদিকে নির্মমভাবে গাছপালা নিধন এ সমস্যার জন্য অনেকাংশে দায়ী। প্রতিটি দেশের ২৫ শতাংশ জমিতে বনাঞ্চল থাকা উচিত। তবে আশার কথা হলো ভোলায় কিন্তুু দেশের বনায়ন এর চেয়ে বেশি বনায়ন রয়েছে। তাই বনায়নকে ভোলার জন্য সুরক্ষিত রক্ষা কবচ হিসাবে টেকসই করে গড়ে তুলতে হবে বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »