শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় সূর্যমুখি তেলের বাজার জাত করনের উদ্ধোধন
প্রকাশ: ২১ জুন, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় সূর্যমুখি তেলের বাজার জাত করনের উদ্ধোধন

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
ভোলা সদরের পরানগঞ্জ শাখার আওতায় পেইজ প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলে টেকসহ প্রযুক্তির সূর্যমূখীর তেল ভাঙানো একটি মিল পরিদর্শন করেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহা-ব্যবস্থাপক ড. আকন মোঃ রফিকুল ইসলাম। এরপর প্রকল্পের আওতায় ব্যাপারী,পাইকার ও আড়ৎদার গণের একটি ওরিয়েন্টেশনে আয়োজন করে গ্রামীন জন উন্নয়ন সংস্থা। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদরের উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মুহাম্মদ রিয়াজউদ্দিন। উক্ত চলমান ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে পিকেএসএফ সিনিয়র মহা-ব্যবস্থাপক (কার্যক্রম) ড. আকন মো: রফিকুল ইসলাম সূর্যমুখী চাষীদের সাথে রোজগার ও জীবনমান উন্নয়নের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করণ কাজের গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় শেষে প্রথম বছরেই ১২০০ চাষীর ৭০০ একর জমিতে সূর্যমুখী চাষ, তেল উৎপাদন ও তেল বাজারজাতকরণ কাজের সামগ্রিক সাফল্যে অত্যান্ত খুশী হন। এর পাশাপশি, তেল বাজারজাতকরণ কাজে আরো গতিশীলতা আনায়নের জন্য অনেক মূল্যবান পরামর্শ প্রদান করেন। পরিশেষে, সূর্যমুখী তেল বাজারজাত করণের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সভাপতি সংস্থার নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মহিন -অত্র এলাকায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার অধীনে সূর্যমুখী চাষ,তেল উৎপাদন ও তেল বাজারজাত করণ বিষয়ে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পে কাজে পিকেএসএফের সর্বদা সহযোগিতার জন্য পিকেএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো উপস্থিত ছিলেন ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মো: নজরুল ইসলাম ও মো: এরফান আলী। সংস্থার আরো উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, পরিচালক-(প্রোগ্রাম), ডা. খলিলুর রহমান , ডিপুটি ডিরেক্টর ও ফোকাল উক্ত প্রকল্প ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »