শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
প্রকাশ: ৩ জুন, ২০২১, ৫:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ভোলা প্রতিনিধি:
আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ভোলার ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২১ উপলক্ষে ভোলায় সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানিয়েছেন ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মো: সিরাজ উদ্দিন। বৃহস্পতিবার (৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিভিল সার্জন ডা: মোঃ সিরাজ উদ্দিন জানান, ভোলা পৌরসভাসহ ৭টি উপজেলার ৬৮টি ইউনিয়নে ১৬৯০টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ২২৪ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫১ হাজার ১০৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম চরাঞ্চলের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট কেন্দ্র গুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি জানিয়েছেন।
এসময় তিনি আরও জানান, ভিটামিন ‘এ’ এর অভাবে কেবল রাতকানা রোগ হয় তাই নয়। এছাড়াও ডায়রিয়া, হাম, পুষ্টিহীনতাসহ বিভিন্ন রোগ প্রতিরোধেও ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর উপর জোর দেয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »