শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মনে হচ্ছে স্বপ্নের ভেতর আছি
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২২, ৯:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘মনে হচ্ছে স্বপ্নের ভেতর আছি

বিনোদন ডেস্ক
‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া, ‘যুগ যুগ জিও’ সিনেমাগুলোর সাফল্য ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে অভিনেত্রী কিয়ারা আদভানির। একের পর এক সিনেমার সাফল্যে বলা চলে, ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে রয়েছেন এই অভিনেত্রী।
ক’দিন বাদেই মুক্তি পাবে তার ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমাটি। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমাঝে নতুন একটি সিনেমার শুটিং শুরু করার খবরে ভক্তদের মন ভালো করে দিলেন কিয়ারা।

জানা গেছে, আগামী মাসের শুরুতেই ‘সত্য প্রেম কী কথা’ সিনেমার শুটিং শুরু করবে তিনি। সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা। সিনেমাটিতে একেবারে নতুন লুকে হাজির হবেন তারা। মুম্বাইয়ে টানা এক মাস শুটিং শেষ করে পরবর্তীতে গুজরাটে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী।

নিজের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত কিয়ারা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মনে হচ্ছে স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি। ক্যারিয়ারের একের পর এক সিনেমা হিট হবে ভাবতে পারিনি। আমার বিশ্বাস ‘গোবিন্দ নাম মেরা’ও দারুণ ব্যবসা করবে।’ এছাড়া সত্য প্রেম কী কথা নিয়ে তিনি আরও বলেন, ‘একেবারেই ভিন্ন গল্প, ভিন্ন লুকে ধরা দেবো সিনেমাটিতে। দর্শকরা চিনতে পারবেন কি-না, সন্দেহ আছে। তাছাড়া কার্তিকের সঙ্গে আবার রোমান্স করতে মুখিয়ে আছি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »