মাদক বিক্রেতা গ্রেফতার -১
প্রকাশ: ১ আগস্ট, ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাদক বিক্রেতা গ্রেফতার -১

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ ৩০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারী পারভেজ হাওলাদারকে (২৬) গ্রেফতার করেছে। পারভেজ উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের পুত্র। সে এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।

আমতলী থানা সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া অফিস কাজারের জনৈক মিন্টু মিস্ত্রির ফার্নিচারের দোকানের সামনের রাস্তা থেকে মাদক ক্রয়- বিক্রয়ের সময় চিহ্নিত মাদক কারবারী পারভেজ হাওলাদারকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় আটককৃত কারবারী পারভেজে হাওলাদারের শরীর তল্লাশী করে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়। পুলিশের জিজ্ঞাষাবাদে সে দীর্ঘদিন ধরে এই মাদক কারবারের সঙ্গে জড়িত বলে কাছে স্বীকার করেন।

এ ঘটনায় আটক মাদক কারবারী পারভেজের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০(ক) /৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ (রবিবার) দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, ৩০ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারী পারভেজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। কারবারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »