শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যার হাতে বিশ্বকাপের শিরোপা দেখতে চান পরীমনি
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ৪:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যার হাতে বিশ্বকাপের শিরোপা দেখতে চান পরীমনি

আজ থেকে আট বছর আগের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই মেসির সামনে ক্যারিয়ারের শেষবেলায় এখন আরেকটি সুযোগ এসেছে। আর্জেন্টিনার প্রয়োজনে সবসময় জ্বলে উঠছেন তিনি। ফাইনালেও এই মেসি জ্বলে উঠবেন দারুণভাবে— এমনটিই মনে করছেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি।

পরীমনি বলেন, আমি চাই কাপটা মেসির হাতে উঠুক। সব পাওয়া হয়ে গেছে মেসির। বাকি কেবল এ কাপটা। আমার দৃঢ় বিশ্বাস আজকে এটিও পূরণ হয়ে যাবে।

ঢাকাই ছবির এ নায়িকা যতটা না আর্জেন্টাইন সমর্থক তার চেয়ে বেশি মেসিভক্ত। মেসির প্রতি তার অন্য রকম মুগ্ধতা বলেই জানালেন। মেসি যখন বল নিয়ে দৌড় দেয়, পরীমনির তখন হার্ডব্রিট বেড়ে যায়। তার পায়ে বল গেলেই পরীমনির হৃদয়ে অন্যরকম আনন্দ কাজ করে।

পরীমনি বলেন, মেসি আমার প্রিয় খেলোয়াড়। মেসির পায়ে বল গেলেই নিজে আলাদা শান্তি অনুভব করি। এত বড় একজন খেলোয়াড় হয়েও মাঠে ও মাঠের বাইরে তার বিনয় ও আচার-আচরণ আমাকে মুগ্ধ করে।

পরীর দাবি, ফাইনাল নিয়ে বেশ টেনশনে আছেন। একেকজন একেরকম প্রেডিকশন দিচ্ছেন। তবে যে যাই বলুক— কাপটা মেসির হাতে উঠলেই হয়। বিশ্বকাপের শেষ হাসিটা মেসিই হাসুক।

ফাইনাল ম্যাচ নিয়ে কোনো প্রেডিকশন করতে রাজি নন পরী। বললেন, এসব প্রেডিকশন-মেডিকশন আমার দরকার নেই। মেসি কাপ জিতবে এটাই শেষ কথা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »