● ●


যুক্তরাষ্ট্রে ইলহান ওমরের বাড়িতে ট্রাম্প প্রশাসনের তল্লাশি
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ইলহান ওমরের বাড়িতে ট্রাম্প প্রশাসনের তল্লাশি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা গত সোমবার ভোরে ওয়াশিংটন ডিসি এলাকায় ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি চালিয়েছে। বিচার বিভাগের একজন মুখপাত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র এ তথ্য জানিয়েছেন।

মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্য নিয়মিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রোষের লক্ষ্যবস্তু হন।

আর মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ সময়েই ইলহান ওমরের বাড়িতে তল্লাশি চালানো হলো।

নিজের আসনে পুনর্নির্বাচিত হতে এবারও নির্বাচনে লড়ছেন ইলহান।

নির্বাচনের এত কাছাকাছি সময়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিচার বিভাগের এমন কঠোর তদন্তমূলক পদক্ষেপ নেওয়া অস্বাভাবিক। কারণ, মিনেসোটায় এরই মধ্যে পুরোদমে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের তথ্য অনুযায়ী, সেখানে এরই মধ্যে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন।

গত সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, অপরাধমূলক ঘটনার তদন্তকারী হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শাখা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) তদন্তকারীরা বিচার বিভাগের আবেদনের ভিত্তিতে আদালতের অনুমোদন পাওয়া একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেছেন।

ডিওজের একজন মুখপাত্র বলেন, ‘এই অভিযান চলমান একটি কেন্দ্রীয় ফৌজদারি তদন্তের অংশ।’

বিবৃতিতে ওই তদন্তের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি।

ইলহান তাঁর বাড়িতে তল্লাশি অভিযানকে ট্রাম্পের ‘রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন প্রচারণার সর্বশেষ উসকানি’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইলহান লেখেন, ‘আমি ঠিক আছি। কোনো ভুল করবেন না: এটি রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করা এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা। ১০ বছর ধরে ট্রাম্প আমাকে টার্গেট করে ভিত্তিহীন মিথ্যাচার ও কুৎসা রটিয়ে গেছেন। এটি তাঁর রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন প্রচারণার সর্বশেষ উসকানি। আমি চুপ থাকব না।’

ট্রাম্প এর জবাবে ইলহানকে ‘একজন ভয়ংকর ব্যক্তি’ বলে অভিহিত করেন। তবে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর ঘটনায় তিনি জড়িত ছিলেন না বলে দাবি করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতারা এই তল্লাশিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »