● ●


যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং দুই দেশের মধ্যকার ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা নিরসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আনাদোলুর।মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ একই সঙ্গে চীনবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রতিনিধিদলের প্রধান।নিবন্ধে গালিবাফ বলেন, যুদ্ধ বন্ধ এবং ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, ইরান ও আরব দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক এবং বেইজিংয়ের কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার ও নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি করেছে।গালিবাফ জানান, চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণ করে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন।তিনি আরো জানান, বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য উচ্চপর্যায়ের একটি পরিচালনা ও তদারকি সংস্থা গঠনের পরিকল্পনা রয়েছে। কৌশলগত সমন্বয়, অগ্রাধিকার নির্ধারণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে সংস্থাটি। তবে এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের বিকল্প হিসেবে কাজ করবে না।চীনের সঙ্গে সহযোগিতাকে শুধু আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক প্রকল্পে রূপ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি সমন্বিত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও স্থায়ী সমঝোতার শর্ত নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা এখনো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »