সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লস অ্যাঞ্জেলেসে ১০ জনকে হত্যা: সন্দেহভাজন আততায়ীর আত্মহত্যা
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলেসে ১০ জনকে হত্যা: সন্দেহভাজন আততায়ীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে চান্দ্র নববর্ষের উৎসব চলাকালে গুলি চালিয়ে ১০ জনকে হত্যার অভিযোগে পুলিশ যাকে খুঁজছিল, সন্দেহভাজন সেই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুলিশের ঘিরে রাখা একটি গাড়ির ভেতরে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, পুলিশ একটি ভ্যানকে অনুসরণ করছিল। এক পর্যায়ে পুলিশের কয়েকটি গাড়ি ভ্যানটি ঘিরে ফেলে। পরে পুলিশ সদস্যরা ভ্যানটির ভেতরে ঢোকার চেষ্টা করলে সন্দেহভাজন আততায়ী গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

তিনি বলেন, ‘ওই ব্যক্তি নিজের চালানো গুলিতে ঘটনাস্থলেই মারা যান।’

পুলিশ বলছে, সন্দেহভাজন আততায়ীর নাম হু কান ট্র্যান। তার বয়স ৭২ বছর।

শেরিফ রবার্ট লুনা বলেন, আমি এ কথা নিশ্চিত করে বলতে পারি যে, মন্টেরি পার্ক এলাকায় গুলি চালিয়ে ১০ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে এখন আর কেউ নেই। তবে গুলি চালিয়ে ১০ জনকে হত্যার কারণ এখনও জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে মন্টেরি পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়। চান্দ্র নববর্ষ উৎসব উপলক্ষে মন্টেরি পার্ক এলাকায় ওই সময় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »