সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


লালমোহন উপজেলায় প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান
প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লালমোহন উপজেলায় প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। মঙ্গলবার সকাল থেকে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝি বাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী।

জানা যায়, পার্শ্ববর্তী তজমুদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট গ্রামের কিশোরীর সঙ্গে লালমোহনের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝিবাড়ির মো. আব্বাস উদ্দিনের ছেলে শাকিলের সঙ্গে গত এক বছর আগে লঞ্চে পরিচয় হয়। এরপর ওই পরিচয় পরিণত পায় প্রেমের সম্পর্কে।

 

একপর্যায়ে ওই কিশোরীর ঢাকার গাজীপুরের কোনাপাড়া এলাকার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় শাকিল নামের ওই তরুণ। শারীরিক সম্পর্কের পর থেকেই ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল।

ভুক্তভোগী ওই কিশোরী জানান, শাকিল যোগাযোগ বন্ধ করে দেওয়ায় গত রোববার প্রথমবার শাকিলের বাড়িতে এসেছি। তখন স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন ঘটনার সুষ্ঠু বিচার করবে বলে আশ্বাস দেন; যার কারণে তখন চলে যাই। তবে এরপর কোনো বিচার না পাওয়ায় আজ আবার শাকিলের বাড়িতে এসেছি। আমাকে দেখে বাড়ি থেকে শাকিলের পরিবারের লোকজন পালিয়ে যায়। শাকিল আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করব।

এদিকে শাকিলের পরিবারের কাউকে না পাওয়ায় এ ঘটনায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন জানান, শাকিল এলাকায় না থাকায় তখন ঘটনার বিচার করতে পারিনি। আবারো ওই মেয়ে মঙ্গলবার সকাল থেকে শাকিলের বাড়িতে অবস্থান নিয়েছে বলে শুনেছি। দুইপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ঘটনাটির ফয়সালা দেওয়ার চেষ্টা করব।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত এমন কোনো ঘটনা শুনিনি। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »