মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশুকে ধর্ষণের পর হত্যা করে ভাসিয়ে দিল নদীতে
প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩, ৬:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের পর হত্যা করে ভাসিয়ে দিল নদীতে

স্টাফ রিপোর্টার,

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা গ্রামে লামিয়া আক্তার নামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

পুলিশ এ ঘটনায় স্থানীয় অটোরিকশা চালক আল-আমীন (৩৫) হাওলাদারকে আটক করেছে। পরে তাকে নিয়ে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধারে নদীতে অভিযান শুরু করেছে। তবে রবিবার রাত ৭টা পর্যন্ত পুলিশ শিশুটির লাশ উদ্ধার করতে পারেনি। 

এদিকে, এ ঘটনার প্রতিকার ও হত্যাকারী ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসী আজ দুপুরে চরআন্ডা বাজারে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি করেছে। উত্তেজনা বিরাজ করছে এলাকায়।

পুলিশ, পরিবার ও এলাকার লোকজন জানায়, লামিয়া আক্তার চরআন্ডা গ্রামের আবু তালেব মৃধার মেয়ে। ২০২০ সালে সে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর থেকে তার পড়াশোনা বন্ধ। গত শুক্রবার বিকেলে লামিয়া আক্তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরের সাগরপাড় বাজারে কেনাকাটার জন্য যায়। কাঁচা মরিচ, শ্যাম্পুসহ অন্যান্য মালামাল নিয়ে সন্ধ্যার দিকে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকেই সে নিখোঁজ।

স্থানীয়রা জানায়, লামিয়া নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার দুপুরে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড় থেকে তার পায়ের একটি জুতা আর বাজার থেকে কেনা শ্যাম্পু, কাঁচামরিচ এবং খাল সংলগ্ন বিলের মাঝে পাওয়া যায় ওড়না। লামিয়ার উদ্ধার হওয়া ওই ওড়নায় প্রচুর লালা দেখতে পেয়েছেন স্থানীয়রা। এরপরই শিশুটি ধর্ষণ-খুন আর গুমের শিকার হয়েছে বলে সন্দেহ হয় পরিবার ও এলাকাবাসীর।

স্থানীয়রা আরও জানায়, লামিয়ার নিখোঁজস্থলের কাছেই আল-আমীনের অটোরিকশা পরে থাকতে দেখে সন্দেহ আরও বাড়ে। স্থানীয় লোকজন আল-আমীনের খোঁজ শুরু করে। কিন্তু তিনি পালিয়ে যায়। পরে শনিবার গভীর রাতে আলেকান্দা গ্রাম থেকে আল-আমিনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। আটক আল-আমীন চরআন্ডা গ্রামের ইসমাঈল হাওলাদারের ছেলে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘লামিয়া নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে আল-আমীন নামের অটো চালককে আটক করা হয়েছে। সে প্রাথমিক স্বীকারোক্তিতে লামিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে বলে স্বীকার করেছে। তবে সে ধর্ষণ করেছে কিনা তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। লামিয়ার লাশ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নদী বড় হওয়ায় এখনও লাশ উদ্ধার করা যায়নি।

এদিকে, আটো চালক আল-আমীনের ফাঁসির দাবিতে রবিবার দুপুরে চরআন্ডা সাগরপাড় বাজারে প্রথম মানববন্ধন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিদ্যালয় মাঠেও একটি মানববন্ধন হয়। এসব কর্মসূচিতে লামিয়ার পরিবার, এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশ নেন। তাদের অভিযোগ শিশু লামিয়াকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে লাশ বুড়াগৌরাঙ্গ নদে ভাসিয়ে দেয়া হয়েছে।

লামিয়া আক্তারের বাবা আবু তালেব মৃধা বলেন, ‘আমি সাগরে ছিলাম। মেয়ে নিখোঁজের কথা শুনে আমি বাড়ি আসি। এসে ওড়না পেয়েছি। এরপর খোঁজ খবর নিয়ে জানি, আল-আমীন ধর্ষণের পর হত্যা করেছে। তারপর গাঙে (নদীতে) ফালাইয়া দিছে। আমরা আল-আমীনের ফাঁসি চাই।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »