সাংবাদিক আবদুল আলীম হিমুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক আবদুল আলীম হিমুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ বঙ্গের মফস্বল সাংবাদিকতার অন্যতম দিকপাল মরহুম আব্দুল আলিম হিমু-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল পাচটায় বরগুনা প্রেসক্লাবে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে আলোচনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জাহাঙ্গীর কবির মৃধা, ফেরদৌস খান ইমন, ইমাম হাসান রোকন প্রমুখ।

দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার অগ্রদূত বরগুনা প্রেসক্লাবের সাবেক (৭বার) সভাপতি আবদুল আলীম হিমু গত বছরের এইদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন ।

৬৪ বছর বছর বয়সী আবদুল আলীম হিমু বরগুনার সাবেক এমএনএ (১৯৩৭-১৯৫৪) আবদুল কাদের মিয়ার কনিষ্ঠ ছেলে। ৭০-এর দশকের তুখোড় ছাত্রনেতা আবদুল আলীম হিমু গণকণ্ঠের সাংবাদিক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বরগুনার দৈনিক আজকের কণ্ঠের সম্পাদক ছিলেন তিনি। পরে তিনি ইত্তেফাকে যোগ দেন। বরগুনা প্রেসক্লাব গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন আব্দুল আলীম হিমু। তাঁর চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে বরগুনা প্রেসক্লাব তথা বরগুনার সাংবাদিক অঙ্গনে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »