সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক আলী জসিমের পুত্রের দাফন সম্পন্ন
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ৪:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক আলী জসিমের পুত্রের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে চলছে শোকের মাতম। একদিকে সিনিয়র সাংবাদিক আলী জসিম এর একমাত্র পুত্রের অকাল মৃত্যু। সাংবাদিক অঙ্গনে তাই শোকের ছায়া। যোহর নামাজ শেষে সিনিয়র সাংবাদিক ও বরিশাল আরটিভির ব্যুরো প্রধান আলী জসিম এর একমাত্র পুত্রের জারিফ এর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, মেজবাহ উদ্দিন ফরহাদ, মাহবুবুর রহমান পিন্টু প্রমূখ। এছাড়াও জেলার প্রায় ২০০ সাংবাদিকদের উপস্থিতিতে এই জানাজা নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও বরিশাল ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের। এর আগে জারিফের মৃত্যু সংবাদ জানতে পেরে ইসমাইল হোসেন নেগাবান, সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান স্বপন, মুরাদ আহমেদ, হুমায়ুন কবির, কাজী মিরাজ মাহমুদ, জুয়েল সরকার, সাঈদ মেমন, আরিফুর রহমান, সুমাইয়া জিসান সহ আরো অনেকেই শোকসন্তপ্ত পরিবারের কাছে ছুটে গেছেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এবং আরটিভির বরিশাল প্রতিনিধি মোহাম্মদ আলী খান জসিমের একমাত্র ছেলে মুসাব্বির খান জারিফ গত রবিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৯ বছর। পরিবার সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন জারিফ। ভারতে দীর্ঘমেয়াদী চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। তিনদিন পূর্বে মাদারীপুরে বেড়াতে গিয়ে সেখানে ফুড পয়জনিং হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে রবিবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »