রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সাবেক বিমানবালার মৃত্যুরহস্য নিয়ে নতুন মোড়
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাবেক  বিমানবালার মৃত্যুরহস্য নিয়ে নতুন মোড়

একটি বহুতল ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। দেবপ্রিয়া বিশ্বাস (২৮) নামে ওই তরুণী একটি বিমান সংস্থায় বিমানবালার চাকরি করতেন।

শনিবার বিকালে কলকাতার বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাবেক এই বিমানবালা আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা এখনো জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই তরুণীর।

রোববার নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে তদন্ত কর্মকর্তারা। তদন্তকারীরা ধারণা করছেন, মানসিক অবসাদ তৈরি হয়েছিল দেবপ্রিয়ার।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেবপ্রিয়া বিশ্বাস বিমানবালার কাজ করতেন। ২০১৯ সালে কাতার এয়ারওয়েজে চাকরি করতেন। লকডাউনের পর থেকে বাড়িতেই ছিলেন। শনিবার বিকালে বোনের ফ্ল্যাটে এসেছিলেন তিনি।

এরপর সবার অলক্ষ্যে পাঁচ তলা আবাসন ভবনের ছাদে চলে যান তিনি। কিছুক্ষণ পর একটা শব্দ পান সবাই। পরে ফ্ল্যাটের সদস্যরা দেখেন নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দেবপ্রিয়া। তার হাতের মুঠোয় ছিল চাবির গোছা। তদন্ত কর্মকর্তাদের সন্দেহ, কেন সবাইকে লুকিয়ে ছাদে গিয়েছিলেন দেবপ্রিয়া।

অন্যদিকে চাকরি না পেয়ে দেবপ্রিয়া মানসিক অবসাদে ভুগছিলেন বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলেন তিনি। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। সেখান থেকে কোনো সম্পর্ক তৈরি হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »