সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সুকেশ একজন ঠগবাজ: নোরা
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ১:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুকেশ একজন ঠগবাজ: নোরা

এরইমধ্যে বেশ কয়েকবার ২শ’ কোটি তছরুপ মামলায় আদালতের বারান্দায় পা রাখতে হয়েছে অভিনেত্রী জ্যাকুলিন ও নোরা ফতেহিকে। বিষয়টি নিয়ে বিরক্ত জ্যাকুলিক সুকেশের বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছেন। সেই পথেই এবার হাঁটলেন আরেক অভিযুক্ত নোরা। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে সরব হলেন এই অভিনেত্রী।

 


‘বান্ধবী হওয়ার বিনিময়ে বিলাসবহুল গাড়ি-বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিল সুকেশ।’ আদালতে এমনটাই দাবি করেছেন নোরা।
আদালতে জবানবন্দিতে নোরা আরও দাবি করেন, পিঙ্কি ইরানির মাধ্যমে তার এক তুতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন সুকেশ। সুকেশকে তিনি চিনতেন না, তার সঙ্গে কখনও সামনা-সামনি আলাপ বা ব্যক্তিগত সম্পর্ক ছিল না তার।
প্রতারণা মামলার তদন্ত চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে সুকেশকে প্রথমবার সামনে থেকে দেখেন তিনি। ২০০ কোটির যে তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখর অভিযুক্ত, সেই মামলায় প্রতারণার শিকার তিনি নিজে বলে কোর্টে জানান নোরা।
এদিকে সুকেশের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে নানা ধরনের দামী উপহার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নোরার বিরুদ্ধে। তবে এই বিষয়গুলো পুরোপুরি অস্বীকার করেছেন নোরা।
আদালতে তিনি বলেন, ‘পিঙ্কি ইরানি আমাকে বলেন যে, সুকেশের জন্য জ্যাকুলিন ফার্নান্ডেজও লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু নিজের বান্ধবী হিসেবে তিনি নোরাকেই পছন্দ করেছেন। বলিউডে এমন অনেক নায়িকা আছেন, যারা সুকেশের সংসর্গ পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন। আর বিলাশবহুল গাড়ি সুকেশ আমাকে দেননি, পিঙ্কি ইরানি চেন্নাইয়ের এক অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে দিয়েছিলেন। সুকেশ একজন ঠগবাজ এবং ২০০ কোটি টাকার তছরুপ মামলায় জড়িত, সেটা তাকে গ্রেফতারের পরই জানতে পেরেছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »