● ●


সৈকতের নিরাপত্তা–ঘাটতি দূর করুন
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৈকতের নিরাপত্তা–ঘাটতি দূর করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসে সাগরের উত্তাল ঢেউয়ে প্রাণ হারানোর ঘটনা যেন নিত্যদিনের ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১২ বছরে ৮৫ জন পর্যটকের প্রাণহানির তথ্য দেশের প্রধান পর্যটন কেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থাকে মারাত্মক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর এক দিনেই পাঁচজন প্রাণ হারিয়েছেন।

শুধু সমুদ্রসৈকতই নয়, গত আগস্টে প্রকাশিত অন্য এক প্রতিবেদনে দেখা যায়, দেশের আরেক অন্যতম পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে চার মাসে পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া অতি সম্প্রতি কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতে অবস্থিত একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রায় ১০ জন পর্যটক প্রাণ হারান।

.

পরপর ঘটে যাওয়া এসব ঘটনা বাংলাদেশের পর্যটন খাতের চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তার মারাত্মক ঘাটতিই স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এত বছর পরও পর্যটন খাতে একটি স্থায়ী ও সমন্বিত সুরক্ষাবলয় গড়ে না ওঠা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

সৈকতে এই প্রাণহানির পেছনে অন্যতম প্রধান কারণ অসচেতনতা ও প্রশাসনের সতর্কবার্তা না মানার প্রবণতা। পর্যটকদের একটি বড় অংশ লাল নিশানায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকা বা গুপ্তখালের স্থানগুলোকে উপেক্ষা করে সমুদ্রে নেমে পড়েন। সাঁতার না জেনেও লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামা, জোয়ার-ভাটার সময় না মানা কিংবা বিকেল পাঁচটার পর ঝুঁকিপূর্ণ অবস্থায় সাগরে অবস্থান নেওয়ার মতো উদাসীনতা মৃত্যুর প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।

বিশেষত, সমুদ্রের তলদেশে তৈরি হওয়া গুপ্তখাল বা বড় গর্তের অবস্থান সম্পর্কে অনভিজ্ঞ পর্যটকেরা ধারণাই করতে পারেন না। কিন্তু পাশাপাশি এই প্রশ্নও এড়ানোর সুযোগ নেই, হোটেল-রিসোর্টে ওঠার পর পর্যটকদের সচেতন করতে ডিজিটাল বার্তা, আগাম নিবন্ধন বা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কেন আজও গড়ে ওঠেনি?

.

পর্যটকদের অসচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষের ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সীমাবদ্ধতাকে এড়িয়ে যাওয়া যায় না। অরক্ষিত সৈকতের বহু স্থানে পর্যাপ্ত উদ্ধারকারী নেই বলেও প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু দীর্ঘ চার যুগেও একজন ডুবুরি নিয়োগ না দেওয়ার তথ্যটি অবিশ্বাস্য।  

কক্সবাজারে যেখানে প্রতিদিন কয়েক লাখ লোক সৈকতে নামেন, সেখানে পর্যটকের নিরাপত্তা কোনোভাবেই অবহেলার বিষয় হতে পারে না। সৈকতজুড়ে পর্যাপ্ত সংখ্যক দক্ষ লাইফগার্ড নিয়োগ, জরুরি উদ্ধারে আধুনিক সরঞ্জামসহ ডুবুরি দল পদায়ন এবং অরক্ষিত পয়েন্টগুলোতে কার্যকর নজরদারি জোরদার করতে হবে। একই সঙ্গে হোটেলগুলোতে অবস্থানকালে নিবন্ধনের সময় সচেতনতামূলক গাইডলাইন ও ডিজিটাল মেসেজ পাঠানোর উদ্যোগ নেওয়া জরুরি। পর্যটন কেবল আয়ের উৎস হতে পারে না; পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের মৌলিক দায়িত্ব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »