স্ত্রীকে পানিতে ফেলে লঞ্চ থেকে নিজে লাফ দেন গোলাম রহমান
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২১, ১:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্ত্রীকে পানিতে ফেলে লঞ্চ থেকে নিজে লাফ দেন গোলাম রহমান

বামনা (বরগুনা) প্রতিনিধি

ষাটোর্ধ্ব মমতাজ বেগম ঢাকায় এসেছিলেন চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে বরগুনার বামনায় নিজ বাড়িতে ফিরছিলেন স্বামী গোলাম রহমানের সঙ্গে। উঠেছিলেন ‘অভিযান-১০’ লঞ্চের ৩১২ নম্বর কেবিনে। রাত ৩টার দিকে লঞ্চটি বিষখালীর মোহনায় পৌঁছার পর আগুনের বিষয়টি টের পান তারা। ততক্ষণে আগুন লঞ্চটির প্রায় দুই-তৃতীয়াংশ স্থানে পৌঁছে গেছে। এমন সময় তারা দুজনে দৌড়ে কেবিন থেকে বেড় হয়ে সিঁড়ির কাছে গিয়ে দেখেন গেট বন্ধ।

অনেক ধাক্কাধাক্কি করেও তারা গেট খুলতে না পেরে তৃতীয় তলার রেলিংয়ে মমতাজের শাড়ি বেঁধে স্বামী গোলাম রহমান তাকে কোনোমতে দ্বিতীয় তলায় নামান। পরে তিনি নিজেও ওই শাড়ি বেয়ে দ্বিতীয় তলায় নামেন। এরপর নিচে নামার আর কোনো উপায় খুঁজে পাননি এই দম্পতি। উপায়ান্তর না পেয়ে বৃদ্ধ ও অসুস্থ স্ত্রীকে দ্বিতীয় তলা থেকে নিচে পানিতে ফেলে দেন স্বামী গোলাম রহমান। এরপর নিজেও লাফ দিয়ে স্ত্রীকে ধরে কোনো মতে তীরে ওঠেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মমতাজ বেগম।

এতে স্ত্রী মমতাজ বেগমের কোমরে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে গরম কাপড় দিলে তারা দুজনেই গ্রামের বাড়ি বামনায় ফিরে আসেন। তারা বর্তমানে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

শুধু মমতাজ বেগমই নন, অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী নাজমুল হুদার মা নাসরিন বেগমও (৬৫)। তিনি কুমিল্লায় মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। চাঁদপুর থেকে তিনি লঞ্চে ওঠেন। আগে থেকেই ছেলে তার জন্য ৩১৭ নম্বর কেবিনটি বুকিং করেছিলেন। তাকে লঞ্চে কেবিনে পৌঁছে দিতে আসেন নাতি মেহেদী হাসান। লঞ্চ দ্রুত চাদঁপুর ঘাট ছেড়ে দেওয়ায় মেহেদীও রয়ে যান লঞ্চে। রাত ৩টার দিকে নাসরিন বেগম লঞ্চে পোড়া গন্ধ টের পান।

এরপর নাতিকে নিয়ে কেবিন থেকে বের হয়ে দেখেন আগুনের লেলিহান শিখা। বৃদ্ধ নারী নাতিকে নিয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন। ইতিমধ্যে লঞ্চের সব লাইট বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে লঞ্চটির পুরো বডি গরম হয়ে যায়। নাতি মেহেদী লঞ্চের পাশে গেলে একজন তার গায়ের ওপর পড়ে। তার সঙ্গে তিনিও তিন তলা থেকে ছিটকে নিচে পানিতে পড়ে যান।

kalerkantho

নাসরিন বেগম।

নাতিকে হারিয়ে বৃদ্ধ নাসরিন আক্তার কী করবেন ভেবে পান না। এদিকে প্রচণ্ড তাপে পায়ের তলা পুড়ে যাচ্ছিল তার। তিনি উপায় না পেয়ে তিন তলা থেকে জীবনের মায়া ত্যাগ করে নিচে ঝাঁপ দেন। এর পর কিভাবে তীরে উঠেছেন সে ঘটনা তিনি মনে করতে পারছেন না। তিনিও বর্তমানে বামনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আগুনের উৎপত্তিস্থল স্পষ্ট দেখেছেন বামনা উপজেলার ব্যবসায়ী গোবিন্দ সাহা। তিনি তখন লঞ্চটির নিচতলায় সামনের দিকে শুয়ে ছিলেন। হঠাৎ তিনি ইঞ্জিনরুমে আগুন দেখতে পান। তিনি তাৎক্ষণিক দৌড়ে তিন তলায় সুকানির কাছে গিয়ে লঞ্চের আগুনের বিষয়টি বলেন। তিনি তাকে লঞ্চটি তীরে নিতে অনুরোধ করেন। পরে তিনি আবার নিচে চলে আসেন। এমন সময় লঞ্চটির প্রায় অর্ধেক অংশে আগুন ছড়িয়ে পড়ে। লঞ্চটির ইঞ্জিন বন্ধ হওয়ায় তীরে নেওয়ার চেষ্টা করলেও ভাটায় লঞ্চটিকে মাঝনদীর দিকে নিয়ে যাচ্ছিল বলে দাবি তার। তিনি তখন কোনোমতে ঝাঁপ দিয়ে নদীতে পড়েন। পরে দেখতে পান লঞ্চের শেষকৃত্য।

সুগন্ধা নদীতে ‘অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বামনা উপজেলার অন্তত ২৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বামনা উপজেলাসহ ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ উপজেলার কোনো যাত্রীর মৃত্যুর সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে শিশুসহ এখন পর্যন্ত ৪০ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ। শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »