সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল

ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েক ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রজুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল। তবে ত্রুটি সারিয়ে উড়োজাহাজ চলাচল ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে দেশটিতে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের-এফএএ পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, ‘গতরাতে নোটিস টু এয়ার মিশন-এনওটিএএম সিস্টেমের বিভ্রাটের কারণে যে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র জুড়ে ধীরে ধীরে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে। কী কারণে ওই বিভ্রাট দেখা দিয়েছিল আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।’

স্থানীয় সময় (ইটি) সকাল সাড়ে ৮টার কিছুক্ষণ আগে নিউয়ার্ক এবং আটলান্টা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক করার কাজ আরম্ভ হয় বলেও জানায় এফএএ।

এনওটিএএম সিস্টেমে এমন একটি ত্রুটি দেখা দিয়েছে যেটি পাইলটদের বারবার ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করছিল। যে কারণে এফএএ যুক্তরাষ্ট্রের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল।

যান্ত্রিক এই বিভ্রাটের কারণে বুধবার যুক্তরাষ্ট্রের লাখ লাখ ফ্লাইট ‘গ্রাউন্ড স্টপ’ করে রাখতে হয়।

আমেরিকান এয়ারলাইনসগুলো জানিয়েছে, সব ধরনের ফ্লাইটে এই ত্রুটির প্রভাব পড়েছে। বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস বলেছে, এফএএ থেকে নতুন বার্তা পাওয়ার আগপর্যন্ত তাদের সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড়াল বন্ধ রাখা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »