বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


২০২২ সালে সাংবাদিক হত্যা ৫০ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ১:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২০২২ সালে সাংবাদিক হত্যা ৫০ শতাংশ বেড়েছে : জাতিসংঘ

২০২২ সালে সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যমকর্মী হত্যা ৫০ শতাংশ বেড়েছে। অর্থাৎ গড়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। ইউনেস্কোর এই পরিসংখ্যান প্রকাশ হয়েছে সোমবার। এতে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮।

বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতি। গত বছর সেখানে ৪৪ জন সাংবাদিক বা গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছেন ১৬ সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছেন ১১ সাংবাদিক, বলছে জাতিসংঘ প্রতিবেদন।

এদিকে, বিশ্বের এক একটি দেশে সাংবাদিক নিহতের পরিসংখ্যানের হিসাবে কেবল মেক্সিকোতেই নিহত হয়েছেন ১৯ জন সাংবাদিক। এরপরের অবস্থানেই আছে ইউক্রেন যেখানে রাশিয়ার হামলা এখনও চলছে। সাংবাদিক নিহতের সংখ্যা সেখানে ১০। আর হাইতিতে নিহত হয়েছেন ৯ সাংবাদিক।

নানা কারণে এই সাংবাদিকরা নিহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সংঘটিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণে সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছর নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকই হত্যার নিশানা হওয়ার সময় খবর সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন না। বরং তারা তাদের বাড়িতে থাকার সময়, ভ্রমণের সময় কিংবা কোনো জনসমাগম এলাকায় থাকার সময় হত্যার নিশানা হয়েছেন বলে জানানো হয়েছে জাতিসংঘ প্রতিবেদনে। সূত্র : সিবিএস নিউজ 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »