শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ স্তরের নিরাপত্তায় ভোলার ১২ ইউপির ভোট আজ, ৪৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
প্রকাশ: ২১ জুন, ২০২১, ২:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৫ স্তরের নিরাপত্তায় ভোলার ১২ ইউপির ভোট আজ, ৪৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:

৫ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে ভোলার ৪ উপজেলার ১২ ইউপির ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার (২১ জুন)। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রবিবার (২০ জুন) বিকালের মধ্যে নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার, সিল, ব্যালট বাক্স ও ব্যানার-ফ্যাস্টুনসহ সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। জেলার অনুষ্ঠিতব্য ১২ ইউপির মধ্যে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, চাচড়া ও চাঁদপুর, মনপুরা উপজেলার হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ, চর কলমি, হাজারিগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে শান্তিপূর্ণ ভোটগ্রহনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চার উপজেলায় ২ করে র‌্যাবের ৮টি টিম, ৩ উপজেলায় ৪ প্লাটুন বিজিবি, কোস্টগার্ডের একটি টিম, ৩২ জন ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৪টি স্টাইকিং ফোর্স, ১২টি মোবাইল টিম, প্রায় এক হাজার পুলিশ ও দুই হাজারের অধিক আনসার নিয়োজিত থাকবে। কেন্দ্রগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মোঃ আলা উদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ১২ ইউপিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহনের লক্ষে ১২ ইউটিতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চার উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৫ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চরফ্যাশন উপজেলার ৫ ইউপি এবং বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে সেখানে নির্বাচন হচ্ছে না। তবে সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে ভোট হবে।
এদিকে ১২ ইউপি’র ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের মধ্যে চরফ্যাশনে পাঁচ ইউনিয়নের ৪৫ কেন্দ্রের মধ্যে ১১টি, মনপুরায় দুই ইউনিয়নে ২২ কেন্দ্রের মধ্যে ১৩টি, বোরহানউদ্দিনে দুই ইউনিয়নে ২১ কেন্দ্রের মধ্যে ৮টি এবং তজুমদ্দিনে ৩ ইউনিয়নের ৪৩টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঝূঁকিপূর্ণ। ঝূঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »