সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭১’র পরাজিত শক্তি পচাত্তরের নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল – আমির হোসেন আমু এমপি
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৭১’র পরাজিত শক্তি পচাত্তরের নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল – আমির হোসেন আমু এমপি

মিলন কান্তি দাস, নলছিটি,(ঝালকাঠি):

নলছিটিতে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামী লীগ’র অন্যতম উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু বলেন ৭১’র পরাজিত শক্তি পচাত্তরের নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে
উপজেলা আ’লীগের আয়োজনে শোক সভায় সভাপতিত্বে করেন নলছিটি উপজেলা আ’লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠিত এ শোক বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রসাশক সর্দার মোহম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,সহ সভাপতি ও নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, জেলা আ’লীগের অন্যতম সদস্য ব্যারিস্টার সুমাইয়া, পৌর আ’লীগের সভাপতি ডাক্তার এস্কেন্দার আলী খান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোক সভায় প্রধান অতিথি বলেন জিয়াউল রহমান মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লাগিয়ে সারে এগারো হাজার মানবতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলো। তিনি ইনডেমেনিটি বিল করে খুনিদের রক্ষা করেছিলেন। আজ সারা বিশ্ব অর্থনৈতিক ভাবে হুমকির সম্মুখীন। এ সমস্যা মোকাবেলা করতে মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেছেন। কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেশে একটা অস্থিতিশীল করেতে চাচ্ছে। আজ সারা বিশ্ব এ সমস্যার মূখে। আগামী এক দেড় মাসের মধ্যেই এ বৈশ্বিক সমস্যার সমাধান হবে। তিনি বলেন দেশে যারা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন এবং নলছিটি উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »