● ●


প্রচারিত হলো নাসিম সাহনিকের নতুন নাটক ‘এসো প্রাণের টানে’
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রচারিত হলো নাসিম সাহনিকের নতুন নাটক ‘এসো প্রাণের টানে’

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: নির্মাতা নাসিম সাহনিক নির্মিত একক নাটক ‘এসো প্রাণের টানে’ প্রচারিত হলো গত ২ সেপ্টেম্বর ২০২২,শুক্রবার, রাত দশটায়, একুশে টেলিভিশনে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লামিয়া সিদ্দিকা, স্বাতী তন্নী, শিশির আহমেদ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যায়, ঢাকায় একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে হিয়া আর তানজিনা। দুজনে একসাথেই একটি ফ্ল্যাটে ভাড়া থাকে। ছুটিতে হিয়াদের গ্রামের বাড়িতে বেড়াতে যায় তানজিনা। সেখানে তানজিনার শুভর সাথে পরিচয় হয়। শুভর চিন্তাভাবনা আর আচরণে মুগ্ধ হয়ে ওর প্রেমে পড়ে যায় তানজিনা। ওদিকে বেশ আগে থেকেই ভাইয়ের বন্ধু শুভকে পছন্দ করে হিয়া। হিয়া নাকি তানজিনা কার সাথে প্রেমের সম্পর্কে জড়াবে তা নিয়ে কনফিউশনে পড়ে যায় শুভ। নাটকটিতে তানজিনা চরিত্রে অভিনয় করেছেন লামিয়া সিদ্দিকা, হিয়া চরিত্রে অভিনয় করেছেন স্বাতী তন্নী এবং শুভ চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ।

নির্মাতা নাসিম সাহনিক বলেন , ‘বরাবরই চেষ্টা করি সহজ সরল নির্মল গল্পে নাটক নির্মাণ করতে। এই প্রডাকশনটি সেই প্রচেষ্টারই প্রতিফলন। শিল্পীরা এবং কলাকুশলীরা চেষ্টা করেছেন সর্বোচ্চ সহযোগিতা করতে। তাদেরকে অসংখ্যা ধন্যবাদ। আশা করা যায় দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ অভিনেত্রী লামিয়া সিদ্দিকা বলেন,‘নাটকটির গল্প আর চিত্রনাট্য অসাধারণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুন্দর লোকেশনে এটি নির্মিত হয়েছে। নাসিম ভাইয়া বরাবরই যত্ন করে কাজ করে থাকেন। তার পরিচালনায় কাজটি করতে পেরে আমি বেশ আনন্দিত।’ অভিনেতা শিশির আহমেদ বলেন,‘ফিকশনটির গল্প অত্যন্ত মজার । রোমান্টিক ঘরানার কাজটি করে বেশ মজা পেয়েছি। এটিতে সামাজিক অনেক বক্তব্যও পরিলক্ষিত হয়। আশা করা যায় ফিকশনটি জনপ্রিয় হবে।এছাড়া আমরা শিল্পীরা সবসময় চেষ্টা করি ভালো কোনো অডিও ভিজুয়্যাল কাজে অংশগ্রহণ করতে। এই ফিকশনটি আমার সেই আশাকে পূরণ করেছে।’

অভিনেত্রী স্বাতী তন্নী বলেন , ‘এই ফিকশনটির ক্যামেরার কাজ ছিলো অসাধারণ। ইউনিটটিও ছিলো দারুণ গোছানো। আমার এই টীমের সাথে কাজ করে ভালো লেগেছে। আশা করা যায় এই টীম ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ উপহার দিবে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »