● ●


নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এ সপ্তাহে আরও অভিযোগ আনতে পারে যুক্তরাষ্ট্র
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এ সপ্তাহে আরও অভিযোগ আনতে পারে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিরা আরও অভিযোগ আনতে পারেন বলে জানিয়েছে সিবিএস।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতির বিরুদ্ধে ভেনেজুয়েলার কারাগারে আটক মার্কিনদের ওপর নির্যাতনের ঘটনায় ভূমিকা রাখার নতুন অভিযোগ আনা হচ্ছে।

গত ৩ জানুয়ারি রাতে এক নাটকীয় অভিযানে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও ফ্লোরেসকে তাঁদের বাসভবন থেকে আটক করে। এরপর অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে তাঁদের নিউইয়র্কে ধরে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁরা তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি মাদুরোর আইনজীবী ও মাদুরোর বিরুদ্ধে অভিযোগ আনা ম্যানহাটানের মার্কিন অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় অন্যায়ভাবে ১২ জনের বেশি মার্কিনকে আটক করে রাখা এবং তাঁদের ওপর নির্যাতনের ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বলে সিবিএস জানিয়েছে।

মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক সিবিএসকে বলেছেন, নতুন কোনো অভিযোগ আনার বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।

এদিকে আজ বৃহস্পতিবার জামিন শুনানির জন্য ফ্লোরেসকে নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হবে। তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্রসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

মাদুরো ও ফ্লোরেস—দুজনেরই বিচার আগামী বছরের জুন মাসে শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও বিস্ফোরক সরঞ্জাম রাখার অভিযোগ এনেছে। ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে মাদুরো ছাড়াও আরও ১৪ জনের বিরুদ্ধে এ–সংক্রান্ত প্রথম অভিযোগপত্র দাখিল করা হয়।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, মাদুরো, তাঁর স্ত্রী ও ছেলে এবং তাঁদের সহযোগীরা কোকেন পাচারের ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত কয়েকটি মাদক চক্রের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলেন।

কৌঁসুলিদের আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের ওপর জনগণ আস্থা রেখেছিল। কিন্তু তাঁরা তাঁদের পদের অপব্যবহার করেছেন এবং একসময় বৈধ প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত করে যুক্তরাষ্ট্রে টন টন কোকেন পাচার করেছেন।

মাদুরো এর আগে এমন অভিযোগকে ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।

মাদুরো ও তাঁর স্ত্রীর আইনজীবীরা অভিযোগগুলো খারিজ করার জন্য আদালতের কাছে আবেদন করেছেন। তাঁদের যুক্তি, মাদুরো একটি সার্বভৌম দেশের নেতা হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা চালানোর ক্ষেত্রে তাঁর দায়মুক্তি রয়েছে।

এই আইনজীবীরা আরও দাবি করেছেন, মাদুরোকে জোর করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া বেআইনি। বিচারক এখনো তাঁদের আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »