● ●


প্রশান্ত মহাসাগরের তীরে আনন্দমেলার পিকনিক, দেশি খাবার ও আড্ডায় মিললেন প্রবাসীরা
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রশান্ত মহাসাগরের তীরে আনন্দমেলার পিকনিক, দেশি খাবার ও আড্ডায় মিললেন প্রবাসীরা

প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি, মাথার ওপর খোলা আকাশ আর চারপাশে সবুজ ঘাসে ঘেরা মনোরম পরিবেশ। কোথাও চাদর বিছিয়ে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডা, কোথাও গানের সুর, আবার সবুজ মাঠে শিশুদের ফুটবল খেলা—সব মিলিয়ে প্রবাসজীবনের কর্মব্যস্ততা ভুলে ছুটির দিনটিতে যেন একটুকরা বাংলাদেশে রূপ নিয়েছিল ক্যালিফোর্নিয়ার সান পেদ্রো।

৪ অক্টোবর সান পেদ্রোর মনোরম পয়েন্ট ফারমিন পার্কে অনুষ্ঠিত হয় ‘আনন্দমেলা অ্যাপ্রিসিয়েশন পিকনিক’। লস অ্যাঞ্জেলেস ও আশপাশ এলাকার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো পার্ক উৎসবমুখর হয়ে ওঠে। সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি চলে পারস্পরিক কুশল বিনিময় ও স্মৃতিচারণা।

দিনভর এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী দেশি খাবার। সকালের নাশতায় পরিবেশন করা হয় চটপটি, আমভর্তা, শিঙাড়া, তরমুজ ও গরম চা। দুপুরে ছিল গরম গরম ভাজা ইলিশ, রুটি ও কাবাব। প্রবাসের মাটিতে দেশি খাবারের স্বাদ নিতে নিতে গল্পে মেতে ওঠেন উপস্থিত সবাই।

বড়দের আড্ডার পাশাপাশি পার্কের সবুজ মাঠে শিশুদের ফুটবল খেলা ও ছোটাছুটি পিকনিকের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজনের উদ্দেশ্য জানিয়ে আনন্দমেলার আয়োজক খান মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, সবাইকে ধন্যবাদ জানাতে এবং সবাই যেন একসঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, সে উদ্দেশ্যেই এই পিকনিকের আয়োজন করা হয়েছে। তিনি জানান, প্রবাসজীবনের ব্যস্ততার মধে৵ পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যালিফোর্নিয়া শাখা বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী বলেন, প্রবাসে কাজের চাপ, পারিবারিক দায়িত্ব এবং নানা ব্যস্ততা। অনেক সময় একই শহরে থেকেও পরিচিতজনদের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে ওঠে না। এমন পিকনিক সেই দূরত্ব কিছুটা কমিয়ে মানুষকে কাছাকাছি নিয়ে আসে। একসঙ্গে খাবার খাওয়া, গান শোনা, গল্প করা কিংবা শিশুদের খেলাধুলা দেখা—এসব সাধারণ মুহূর্তই হয়ে ওঠে আনন্দের স্মৃতি।

অনুষ্ঠানের আয়োজক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দমেলার প্রধান উপদেষ্টা শিপার চৌধুরী, সভাপতি শরিফ হাসিবুল, আহ্বায়ক দাউদ বাফাতিয়া, প্রধান সমন্বয়কারী জিয়া ইসলাম এবং ক্যালিফোর্নিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

শিপার চৌধুরী বলেন, বাংলা ভাষা, দেশি খাবার, গান ও সাংস্কৃতিক আবহের প্রতি প্রবাসী বাংলাদেশিদের টানও এ ধরনের আয়োজনে প্রতিফলিত হয়। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু-কিশোরেরা যখন পরিবারের সঙ্গে এমন অনুষ্ঠানে অংশ নেয়, তখন তারা নিজেদের কমিউনিটির মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

প্রকৃতির সান্নিধ্যে দেশি খাবার, গান ও আড্ডায় ভরপুর এই আয়োজন প্রবাসীদের জন্য হয়ে উঠেছিল এক অনাবিল আনন্দের দিন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »