● ●


এক গোল খেয়ে চার গোল দিল বার্সেলোনা
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এক গোল খেয়ে চার গোল দিল বার্সেলোনা

১-০ নয়, বার্সেলোনাকে স্তব্ধ করে রীতিমতো ২-০ বানিয়ে ফেলেছিল গালাতাসারাই। দ্বিতীয়টি গোল-উৎসবের বেশ কিছুক্ষণ পর ভিএআরের হস্তক্ষেপে বাতিল হলেও ইস্তাম্বুলের রামস পার্ক তখন টগবগ করে ফুটছে, স্বাগতিক দর্শকদের চিৎকারে কান পাতা দায়।

কিন্তু ম্যাচশেষের স্কোরলাইনে সেই গালাতাসারাই-ই বিধ্বস্ত, বিপর্যস্ত। শুরুতে নিজেদের জালে দুবার বল জড়াতে দেখা বার্সেলোনা পরে এক এক করে দিয়েছে চার গোল। লামিনে ইয়ামালের গাঁথা আক্রমণের মালায় গোল করেছেন জোয়াও কানসেলো, ফেরমিন লোপেজ, অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমিরা। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে বার্সেলোনা মাঠ ছেড়েছে ৪-১ গোলের জয় নিয়ে।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতল হান্সি ফ্লিকের দল।

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু বার্সেলোনার কাছেই ছিল। প্রথম ২৫ মিনিটে গর্ডন ও দানি ওলমোর সৌজন্যে দুটি ভালো সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু খেলার স্রোতের বিপরীতে প্রথম গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকেরাই।

২৮ মিনিটে বাঁ দিক দিয়ে রাফায়েল লিয়াওয়ের কাটব্যাক থেকে বক্সের বাইরে বল পান আলেক্সেই বাতরাকভ। তাঁর শট জোয়াও কানসেলোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। অথচ সেটিই ছিল গালাতাসারাইয়ের প্রথম লক্ষ্যে শট। ততক্ষণে ৬টিও নিয়ে হাত-শূন্য বার্সেলোনার।

স্প্যানিশ চ্যাম্পিয়নরা আরেক ধাক্কা খায় ৩৪তম মিনিটে। বারিস আলপার ইলমাজের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে গালাতাসারাই। ইস্তাম্বুলের গ্যালারিতে ওঠে উচ্ছ্বাসের ঢেউ।

তবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভিএআর জানায়, অফসাইডে গোল বাতিল। স্বস্তি ফিরে পেয়ে বিরতির ঠিক আগে সমতায় ফেরে বার্সেলোনা।

ইয়ামালের আক্রমণ আটকে দেওয়ার পরও বল বিপদমুক্ত করতে পারেনি গালাতাসারাই। ওলমোর ট্যাকল থেকে বল পেয়ে কানসেলো ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ৪৩ মিনিটে।

বিরতির পর বার্সেলোনা আবির্ভূত হয় নতুন রূপে। প্রথম বিশ মিনিটের মধ্যেই করে তিন গোল। ৫০ মিনিটে কর্নার থেকে ফিরে আসা বল বক্সে ক্রস করেন ইয়ামাল। কাছ থেকে হেডে গোল করেন ফেরমিন লোপেজ।

তিন মিনিট পর ব্যবধান বাড়ে ইয়ামালের আরেকটি সরাসরি অবদানে। পেদ্রির পাস পেয়ে গোললাইন থেকে বল মাঠে রেখে সতীর্থ অ্যান্থনি গর্ডনকে পাস দেন তিনি। গর্ডনের শটে স্কোরলাইন হয় ৩-১।

এরপর ৬৫ মিনিটে চতুর্থ গোলটি করেন করিম আদেয়েমি। গ্যাব্রিয়েল জেসুসের গায়ে লেগে বল তাঁর সামনে এলে একটুও গতি না কমিয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান এই জার্মান ফরোয়ার্ড।

শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে আদেয়েমির ভলি গোললাইন থেকে ফিরিয়ে দেন গালাতাসারাইয়ের রোলান্ড সালাই। এরপর ইয়ামালের পাসে গ্যাব্রিয়েল জেসুসের শটও ঠেকান গোলরক্ষক উগুরজান চাকির। তবে আর গোল হয়নি। ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এর আগে লিগ পর্বের প্রথম ম্যাচে ফেইনুর্ডকে ৫-১ গোলে হারিয়েছিল দলটি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »