● ●


ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহ দিতে অনুদান দেবে। পাঁচ লাখ, সাত লাখ, আট লাখ ও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি। ২০২৬–২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পে এ অনুদান দেবে। এ জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে আবেদন আহ্বান করেছে সংস্থাটি। আগ্রহী শিক্ষকদের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আগামী ২২ নভেম্বরের মধ্যে আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

গবেষণা প্রকল্পের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। তবে প্রকল্পের ধরন অনুযায়ী অনুদানের পরিমাণ ভিন্ন হবে।

ইউজিসি দুই ধরনের গবেষণা প্রকল্পে অনুদান দেবে। প্রকল্পের ধরন ও শাখাভেদে অনুদানের পরিমাণ হলো—

১. প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ সাত লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।

২. একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা।

গবেষণা প্রকল্পের ধরন অনুযায়ী আবেদনকারীদের আলাদা যোগ্যতা থাকতে হবে। যোগ্যতাগুলো হলো—

প্রমোশনাল গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে তাঁর অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।

একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক হতে হবে। স্বীকৃত ইনডেক্সড জার্নালে তাঁর অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রবন্ধে তাঁকে করেসপন্ডিং অথর বা লাস্ট অথর হতে হবে।

আবেদনে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তাবলি

১. আবেদন করার আগে ইউজিসির নির্ধারিত শর্তগুলো জেনে নিতে হবে।

২. একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না।

৩. ইউজিসির অর্থায়নে চলমান কোনো গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।

৪. গবেষণা প্রকল্পের অর্থ ব্যয়, বাস্তবায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমে ইউজিসির প্রণীত নীতিমালার শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

৫. প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদ হবে এক বছর।

গবেষণা প্রকল্পের প্রস্তাব অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রকল্প প্রস্তাব গ্রহণ করবে না ইউজিসি। আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে দেখুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »