● ●


আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমার ভাইয়ের ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, তাতে তার পায়ের রগ কেটে যায়: জবানবন্দিতে সাক্ষী

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে বিএনপির সদস্য মো. উবাইদুল হককে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উবাইদুলের কপালে, হাতে আঘাত করে। তাঁর ডান পায়ের গোড়ালিতে কোপ দেয় হামলাকারীরা, যাতে তাঁর পায়ের রগ কেটে যায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ বুধবার এমন জবানবন্দি দিয়েছেন সাক্ষী মোছা. রোকসানা আক্তার। গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় সাক্ষী রোকসানা। তাঁর ভাই উবাইদুল হক জুলাই গণ–অভ্যুত্থানের সময় শহীদ হন।

জবানবন্দিতে রোকসানা আক্তার বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে উবাইদুলসহ অসংখ্য দলীয় নেতা–কর্মী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আন্দোলনে যোগ দেন। সেদিন বিকেলে কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে উবাইদুলের কপালে, হাতে আঘাত করে। তাঁর ডান পায়ের গোড়ালিতে কোপ দেয়, যাতে তাঁর পায়ের রগ কেটে যায়। পিঠের ডান পাশেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এ সময় সাক্ষী অশ্রুসিক্ত হয়ে পড়েন। জবানবন্দিতে রোকসানা আক্তার বলেন, তাঁর ভাই অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে লোকজন তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই ১২ আগস্ট দিবাগত রাতে মারা যান।

রোকসানা আক্তার বলেন, পরে টেলিভিশনের সংবাদে দেখেছেন ২০২৪ সালের ১৯ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে ১৪ দলের একটি সভা হয়। সে সভায় কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং ছাত্রদের দেখামাত্রই গুলি করে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। ওই সভায় আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) ওবায়দুল কাদেরসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে রাশেদ খান মেনন, কামরুল ইসলামসহ আরও অনেকেই ছিলেন। তাঁর ভাইসহ অন্যদের মৃত্যুর জন্য শেখ হাসিনাসহ ওই সভায় যাঁরা ছিলেন তাঁরা দায়ী। তাঁর ভাইসহ শহীদদের হত্যাকারীদের বিচার চান তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »