● ●


‘মাদকের টাকার জন্য’ রাতে বাড়ি ভাঙচুর, সকালে মিলল যুবকের রক্তাক্ত লাশ, বাবা পলাতক
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘মাদকের টাকার জন্য’ রাতে বাড়ি ভাঙচুর, সকালে মিলল যুবকের রক্তাক্ত লাশ, বাবা পলাতক

নরসিংদীর রায়পুরা উপজেলায় তারেক মিয়া (২৮) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনদের দাবি, মাদকসক্ত যুবকের অত্যাচার সহ্য করতে না পেরে হাত–পা বেঁধে তাঁকে হত্যা করেছেন বাবা অলিউর রহমান। ঘটনার পর অলিউর পলাতক আছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। সেখানে মাদক সেবনের অভিযোগে ওই দেশের পুলিশ তাঁকে আটক করে দেশে পাঠায়। আড়াই বছর আগে দেশে ফিরেও তিনি মাদকের কবল থেকে মুক্ত হতে পারেননি। স্থানীয় কিছু তরুণের সঙ্গে আবার মাদকে জড়িয়ে পড়েন। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই মা–বাবাকে মারধর করতেন তিনি। ছেলের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তাঁরা।

একাধিক প্রতিবেশীর ভাষ্য, গতকাল বুধবার রাতে নেশার টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। একপর্যায়ে বাবা অলিউর রহমান ক্ষুব্ধ হয়ে তাঁর হাত-পা বেঁধে বাড়ির পেছনের গোয়ালঘরে নিয়ে যান। সেখানে নেওয়ার পরপরই চাপাতি দিয়ে তাঁর মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশীদ জানান, তারেক মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। এসব সহ্য করতে না পেরে বাবা অলিউর রহমান নিজের ছেলেকে হত্যা করেছেন।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আজ ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল। তিনি বলেন, ওই যুবকের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »