● ●


হ্যাকাররা কীভাবে স্মার্ট ফ্রিজ হ্যাক করেছিলেন
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হ্যাকাররা কীভাবে স্মার্ট ফ্রিজ হ্যাক করেছিলেন

সম্প্রতি ফ্রান্সের প্রায় ৭০০টি সুপারমার্কেটে এক অভূতপূর্ব বিপর্যয় ঘটে। শত শত ডিপফ্রিজের বরফ গলে ভেসে যায় মেঝে। এতে নষ্ট হয় বিপুল পরিমাণ খাদ্যপণ্য। এমনকি তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে কোথাও কোথাও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এই সাইবার হামলায় এক কোটি ইউরোর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রযুক্তিগতভাবে কীভাবে সম্ভব হলো এই হামলা?

আধুনিক সুপারমার্কেটের রেফ্রিজারেশনের ব্যবস্থা বা ফ্রিজগুলো কেন্দ্রীয়ভাবে অনলাইন কন্ট্রোলারের মাধ্যমে পরিচালিত হয়। এতে প্রযুক্তিবিদেরা দূর থেকেই ইন্টারনেটের সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে পারেন।

.

ফরাসি সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই জানিয়েছে, হ্যাকাররা মূলত ড্যানফস ও কোপল্যান্ডের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের পুরোনো ও মেয়াদোত্তীর্ণ সফটওয়্যারচালিত কন্ট্রোলারগুলোকে নিশানা করেছে। বিশ্লেষকদের মতে, বেশ কিছু যন্ত্রের নিরাপত্তা হালনাগাদ না থাকায় এবং সিস্টেমগুলো ইন্টারনেটে অরক্ষিতভাবে উন্মুক্ত রাখায় বড় ধরনের নিরাপত্তাত্রুটি তৈরি হয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকেই ফ্রিজগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং সাধারণ পাসওয়ার্ড যাচাইয়ের প্রক্রিয়া পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর ফ্রিজে থাকা স্বয়ংক্রিয় ‘ডিফ্রস্ট’ বা বরফ গলানোর সুবিধাটি চালু করে দেওয়া হয়। তাপমাত্রা বাড়ার সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হয়। ফলে সারা রাত ধরে ফ্রিজগুলোর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে

.

পৌঁছে যায় এবং জমাটবদ্ধ খাবার গলে নষ্ট হতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো জটিল কোড ব্যবহার না করেই এ হামলা চালানো হয়েছে। প্রযুক্তিনির্ভর আধুনিক সরবরাহব্যবস্থা সাইবার নিরাপত্তার দিক থেকে কতটা ঝুঁকিপূর্ণ, ফ্রান্সের এই ঘটনা পুরো বিশ্বের জন্যই এক বড় সতর্কবার্তা। সূত্র: সিএনএন

  • আহসান হাবীব

  • টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »