● ●


মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–৩
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–৩

বাতু কেভের অভিজ্ঞতা তখনো মাথায় ঘুরছে। এর মধ্যে রওনা দিলাম থিয়ান হো মন্দিরের দিকে। মন্দিরে পৌঁছে প্রথমেই চোখে পড়ল লাল রঙের বহুতল ছাদ। কার্নিশে ড্রাগনের মূর্তি। খুঁটি ও দেয়ালে অভিনব কারুকাজ।

মন্দিরের ভেতর আলো-ছায়ার খেলা। কোথাও প্রার্থনারত মানুষ। কোথাও ছবি তুলছেন দর্শনার্থীরা। বাতু কেভের পাহাড়ি গুহা থেকে এখানে এসে মনে হলো, মালয়েশিয়ার ধর্মীয় পরিসরের সম্পূর্ণ আলাদা ঐতিহ্যের মধ্যে ঢুকে পড়েছি।

থিয়ান হো মন্দিরের প্রধান আরাধ্যা দেবী মাৎসু, চীনা সমুদ্রযাত্রীদের রক্ষাকর্ত্রী। সমুদ্রের সঙ্গে যাঁদের জীবিকা ও যাতায়াতের সম্পর্ক, মাৎসু তাঁদের উপাস্য।

.

চীনের দক্ষিণ উপকূল ও হাইনান দ্বীপ থেকে আসা মানুষেরা অভিবাসনকালে তাঁদের ধর্মবিশ্বাসের এ ধারাও সঙ্গে নিয়ে এসেছিলেন। বর্তমান মন্দিরটির নির্মাণকাজ শুরু হয় ১৯৮১ সালে। প্রায় আট বছর পর আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়।

মন্দিরের ছাদের দিকে তাকিয়ে ইতিহাসের দৃশ্যমান চিহ্নগুলো খুঁজছিলাম। ড্রাগন, ফিনিক্স, লাল ও সোনালি রঙের আধিক্য চীনা স্থাপত্যসহ প্রতীকী শিল্পের পরিচিত ভাষা।

চীনা সংস্কৃতিতে লাল রং সৌভাগ্য ও উৎসবের আবহ নিয়ে আসে। অন্যদিকে সমৃদ্ধির রং সোনালি। ছাদের বাঁক, উঁচু কার্নিশ, খুঁটির অলংকরণে কারিগরদের নৈপুণ্য স্পষ্ট। মন্দিরটি যেন চীনা শিল্পরীতির এক উন্মুক্ত প্রদর্শনী।

.

এ মন্দিরে মাৎসুর পাশাপাশি গুয়ানইনের (মতান্তরে কুয়ানইন) উপাসনাও হয়। গুয়ানইন একজন বোধিসত্ত্ব, যাকে চীনারা করুণা ও সহমর্মিতার দেবী হিসেবে মানে। বৌদ্ধ লোকগাথা অনুযায়ী, কারও মৃত্যু হলে গুয়ানইন তাকে একটি পদ্মের হৃদয়ে বসিয়ে পশ্চিমের পবিত্র ভূমি সুখাবতীতে পাঠিয়ে দেন।

চীনা ধর্মীয় সংস্কৃতিতে বৌদ্ধ, তাওবাদী ও কনফুসীয় চিন্তার অসংখ্য ধারা বহুকাল ধরে পাশাপাশি চলছে। থিয়ান হো মন্দিরেও সেই মিশ্র ঐতিহ্যের ছাপ দেখতে পেলাম। ধর্মকে এখানে আলাদা আলাদা ঘরে বন্দী করে বোঝা কঠিন।

.মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-১.

আমার মনে হয়, একটি দেশকে চিনতে গেলে এর বহুত্বকে শুধু পরিসংখ্যান হিসেবে দেখলে চলে না। সেই বহুত্ব কোথায় দৃশ্যমান, মানুষের কাছে কীভাবে মান্যতা পায়, কোন স্থাপনা সেই স্মৃতি বহন করে, এসব বুঝতে হয়। থিয়ান হো মন্দিরে দাঁড়িয়ে মালয়েশিয়ার সেই রূপ আরও স্পষ্ট হলো।

রাতে হোটেলে ফিরতে ফিরতে ভাবছিলাম, কত রকম স্থাপত্য, কত আলাদা পরিবেশ দেখলাম। একদিকে আধুনিক মহানগরের উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে চুনাপাথরের গুহায় ধর্মীয় বিশ্বাস, চীনা ঐতিহ্যের মন্দির, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ফুলের দেশ ক্যামেরন হাইল্যান্ড।

এত কিছুর পরও মনে হচ্ছিল, মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়টি এখনো বাকি। সেই অধ্যায়ের নাম মালাক্কা।

চলবে…

*অমৃতা ইশরাত: ব্যাংকার ও লেখক

.মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–২




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »