● ●


অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় পরকীয়ার অভিযোগ উঠেছিল দক্ষিণ কোরিয়ার র‍্যাপার ইয়াং হং-ওনের বিরুদ্ধে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্ত্রী মডেল ওন হিউন-জুর সঙ্গে বিয়ের সব ছবি মুছে দিয়েছেন তিনি। এ ঘটনায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত ১৮ অক্টোবর বিয়ে করেন ইয়াং হং-ওন ও ওন হিউন-জু। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। ২০২৪ সালে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান।

বিয়ের পাঁচ দিন পরই ইয়াং হং-ওনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অন্য এক নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। ইয়াংয়ের সংস্থা এপি অ্যালকেমি ওই নারীর সঙ্গে তাঁর মোটেলে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তবে তাঁদের মধ্যে কোনো অনৈতিক শারীরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করে সংস্থাটি। এক অভিযোগকারী অর্থ দাবি করেছিলেন এবং মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করে তারা। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

.ঘনিষ্ঠ দৃশ্যে বিতর্ক থেকে প্রেম–বিচ্ছেদ, সাড়া ফেলেছিলেন নতুন পরিচয়েও.

এদিকে মঙ্গলবার ইয়াং হং-ওনের সামাজিক মাধ্যমে দেখা যায়, স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো ছবিই আর নেই। এর আগে বিয়ের ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনও মুছে ফেলেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘হিউন-জু, আমি তোমাকে ভালোবাসি। এখনো মনে হচ্ছে, আমি যেন চনহো-দংয়ের কোনো মোটেলে ঢুকছি।’ এবার ছবিগুলোও সরিয়ে দিয়েছেন তিনি। তবে সেপ্টেম্বরে বিয়ের ফটোশুটের প্রস্তুতির সময় ওনের একটি ছবি এখনো তাঁর অ্যাকাউন্টে রয়েছে।

.

অভিযোগ সামনে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ক্রিয় ওন হিউন-জু। নিজের আগের সব পোস্টও মুছে দিয়েছেন তিনি। দুজনই একে অপরকে আনফলো করেছেন।

গত শনিবার ড্রেকের ‘ডব্লিউএনবিএ’ গানটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ইয়াং। গানটির কথায় দূরত্ব তৈরি হওয়া, কিন্তু সহজে সম্পর্ক শেষ করতে না পারার ইঙ্গিত রয়েছে। এটা নিয়েও তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

কোরিয়া টাইমস অবলম্বনে




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »