● ●


রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনৈক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রানী নামের এক নারীকে মারধরের অভিযোগসংবলিত একটি ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন যে, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানার কোথাও এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এই বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় উপস্থিত হয়েছেন—এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার লক্ষ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে অদ্যাবধি তার সুনির্দিষ্ট পরিচয় বা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।এমতাবস্থায়, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।পাশাপাশি, শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিচয়, অবস্থান বা উক্ত ঘটনা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে তা মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অথবা ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »