● ●


প্রথমবারের মতো সিনেমায় রিচি
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো সিনেমায় রিচি

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও এক সময়ের শীর্ষ অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। তার সাবলীল অভিনয় আজও দর্শকদের মনে সমানভাবে আলোড়ন সৃষ্টি করে।জীবনের প্রয়োজনে স্বামীর কর্মস্থল যুক্তরাষ্ট্রে মাঝেমধ্যে অবস্থান করলেও বছরের বেশিরভাগ সময় দুই সন্তানকে নিয়ে ঢাকাতেই থাকেন রিচি। সেখানে সন্তানদের পড়াশোনা ও নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি ভালো গল্পের নাটকেও কাজ করছেন তিনি। তবে এবার নাটকের গণ্ডি পেরিয়ে অভিনয়ের জীবনে নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী—প্রথমবারের মতো অভিনয় করেছেন সিনেমায়।চলচ্চিত্রটির নাম ‘রবি ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা রাজীব সালেহীন। নির্মাতার মানসম্মত কাজের কারণে দর্শকদের তার প্রতি আলাদা এক আস্থা রয়েছে। ফলে জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের প্রথম সিনেমা দেখার জন্য ভক্ত ও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।সিনেমার বিষয়ে আপাতত গোপনীয়তা রক্ষা করা হলেও প্রথম চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘হ্যাঁ, “রবি ইন ঢাকা” সিনেমাটিতে আমি অভিনয় করেছি। তবে এখনই আমার চরিত্র কিংবা সিনেমা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। খুব শিগগিরই সিনেমার পুরো টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে, সেই পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে হবে।’নাটকে অভিনয় অব্যাহত রাখা প্রসঙ্গে রিচি জানান, গল্প ও চরিত্র পছন্দ হলে তিনি নিয়মিতই কাজ করতে চান। সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার অন্যনাম তুমি’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছেন তিনি।রিচি আরও বলেন, ‘পেশাগতভাবে আমি এখনও একজন অভিনেত্রী। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি ও স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভক্ত-দর্শকদের সবসময় আবদার থাকে আমি যেন নাটকে নিয়মিত থাকি। তাই ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।’উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সম্প্রতি একটি রিয়েলিটি শো-তে নতুন নায়ক-নায়িকা খোঁজার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিচি সোলায়মান। তিন সদস্যের বিচারক প্যানেলে থেকে তরুণ প্রতিভাদের মূল্যায়নে ভূমিকা রাখেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »