● ●


ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত

ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বড় আয়োজনের প্রীতি ম্যাচ খেলিয়ে এবার আর্থিক সংকটে পড়েছে ভারতীয় ফুটবল। দুই দক্ষিণ আমেরিকান দেশকে এখনো পুরোপুরি ম্যাচ ফি পরিশোধ করতে পারেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। বকেয়া মেটাতে নিজেদের স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দিয়েও আপাতত সদস্যদের সমর্থন পায়নি সংস্থাটি। ফলে, পাওনা পরিশোধের সময় বাড়ানোর আবেদন করেছে এআইএফএফ।গত মাসে কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করে এআইএফএফ। এর আগে বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও খেলেছিল ভারত। তবে তিন ম্যাচের আয়োজন থেকে প্রত্যাশিত আয় না হওয়ায় এখন বিপাকে পড়েছে ফেডারেশন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত তাদের প্রাপ্য ম্যাচ ফির প্রায় অর্ধেক পেয়েছে। ব্রাজিলের আনুমানিক ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের ৪ কোটি ৭০ লাখ রুপি বকেয়া রয়েছে। পানামার পাওনা অবশ্য পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়েছে।এই অর্থ জোগাড় করতে ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত মেয়াদপূর্তির আগেই ভাঙার প্রস্তাব দেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সাধারণ পরিষদের সদস্যরা তাতে আপত্তি জানান। তাদের যুক্তি, জরুরি পরিস্থিতি ছাড়া এই তহবিল ব্যবহার করা উচিত নয়। পরে বিষয়টি পর্যালোচনায় সহসভাপতি এনএ হারিসের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।টিকিট বিক্রি থেকে ৩০-৪০ কোটি রুপি আয়ের আশা করেছিল এআইএফএফ। কিন্তু চড়া দাম ও প্রত্যাশার তুলনায় কম বিক্রির কারণে সেই লক্ষ্য পূরণ হয়নি। এমনকি ব্রাজিল ম্যাচে টিকিটের সঙ্গে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফারও দিতে হয়েছে। টিকিটিং পার্টনারের কাছ থেকে নেওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থের একাংশ ফেরত দেওয়ার চাপও তৈরি হতে পারে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »