● ●


ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই, বললেন রুবিও
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই, বললেন রুবিও

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। এমনকি সমঝোতার কাছাকাছি পৌঁছানোরও কোনো লক্ষণ নেই। ইরানের কিছু দাবি ‘অগ্রহণযোগ্য’ এবং কোনো কোনো ক্ষেত্রে ‘আপত্তিকর ও অযৌক্তিক’ হওয়ায় আলোচনা এগোচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুবিও। তিনি জানান, যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকটি দেশ বিভিন্ন প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করছে। তবে এখন পর্যন্ত এসব উদ্যোগে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।রুবিও বলেন, ‘আলোচনায় কোনো অগ্রগতির খবর আমার কাছে নেই। কয়েকটি দেশ বিভিন্ন ধারণা ও প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে আমরা কোনো সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছি, এমনটা বলা যাবে না।’যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে সমস্যা সমাধান করতে চান বলেও উল্লেখ করেন রুবিও। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সব সময় কূটনৈতিক উপায়ে এই সমস্যাসহ সব সমস্যার সমাধান করতে চান। দুর্ভাগ্যজনকভাবে, কখনো কখনো তা সম্ভব হয় না।’তবে সমঝোতার কোনো সুযোগ থাকলে যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখবে বলে জানান তিনি। রুবিও বলেন, ‘কোনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকলে আমরা তা খতিয়ে দেখব। কিন্তু এই মুহূর্তে আলোচনা খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। কারণ, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কোনো কোনো ক্ষেত্রে তা আপত্তিকর, অযৌক্তিক এবং বাস্তবতাবিবর্জিত।’প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এসব মন্তব্য করেন মার্কো রুবিও। ওই বৈঠকে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।এএম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »