● ●


নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা, জাবি শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা, জাবি শিক্ষার্থী বহিষ্কার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন।গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীকে চিঠি ও উপহার পাঠালেন ডিসি অফিস আদেশে বলা হয়, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।বহিষ্কৃত শিক্ষার্থী মোহা. আসাদুল আলম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (রেজিস্ট্রেশন নং: ২০২২৩৭৫৬৭১৩, ক্লাস রোল: ২১০৭) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ছাত্র। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের নতুন সুযোগ, শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস উক্ত অফিস আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগসহ প্রয়োজনীয় দপ্তরগুলোতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »