
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বামপন্থী ও প্রগতিশীল রাজনীতির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এরই মধ্যে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছেন প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা। তাকে প্রেসিডেন্ট পদে লড়তে উৎসাহিত করতে ‘রেডি ফর এওসি’ নামে একটি রাজনৈতিক সংগঠন প্রচারাভিযান শুরু করেছে।সোমবার সংগঠনটি এ উদ্যোগের ঘোষণা দেয়। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিচালিত এই প্রচারের লক্ষ্য, ওকাসিও-কর্টেজকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো এবং তিনি প্রার্থী হলে তার পক্ষে মাঠে নামতে প্রস্তুত বিপুলসংখ্যক সমর্থক রয়েছেন, তা তাকে বোঝানো।কর্টেজকে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য উৎসাহিত করতে ‘রেডি ফর এওসি’ নামে একটি রাজনৈতিক সংগঠন প্রচারাভিযান শুরু করেছে।সংগঠনটি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রজুড়ে ১০ হাজার স্থানীয় নেতা ও কমিউনিটি সংগঠককে যুক্ত করতে চায়। তাদের মাধ্যমে ওকাসিও-কর্টেজের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার পক্ষে অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৩৫টি অঙ্গরাজ্যের ৫০০ জনের বেশি স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতা এই উদ্যোগে যুক্ত হয়েছেন।সংগঠনটির মুখপাত্র রবি সাহাই বলেন, ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে তার জন্য তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী আন্দোলনের কাঠামো গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে তাকে দেখাতে চাই, তার পেছনে এমন একটি আন্দোলন প্রস্তুত রয়েছে, যা তাকে নির্বাচনে বিজয়ী করতে প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে।নিউইয়র্কের প্রগতিশীল রাজনীতিকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রবি সাহাইয়ের। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেসে নবনির্বাচিত ক্লেয়ার ভালদেজ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার এটিই প্রথম উদ্যোগ নয়। তাকে নির্বাচনে নামাতে আরো কয়েকটি সংগঠন কাজ করছে। মূলত ২০২৮ সালের ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা শুরুর আগেই প্রার্থীদের সম্ভাব্য সমর্থকেরা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি কমছে দ্বিদলীয় সমর্থন, কড়াকড়ি আরোপের উদ্যোগ ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ওকাসিও-কর্টেজের নাম বিশেষভাবে আলোচিত। তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন, নাকি নিউইয়র্ক থেকে সিনেট নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। তিনি ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম পরিচিত মুখ। নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেওয়া এই নেত্রীর বামপন্থী সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একই সঙ্গে তিনি রিপাবলিকানদের সমালোচনারও নিয়মিত লক্ষ্য।২০১৮ সালে দীর্ঘদিনের এক কংগ্রেস সদস্যকে পরাজিত করে চমক সৃষ্টি করার পর জাতীয় পর্যায়ে পরিচিতি পান ওকাসিও-কর্টেজ। ওই সময় বর্ণগত সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন বামপন্থী নারী কংগ্রেস সদস্যকে নিয়ে গঠিত ‘দ্য স্কোয়াড’ নামের গোষ্ঠী প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি।সাম্প্রতিক বছরগুলোতে নিজের দৃঢ় প্রগতিশীল অবস্থান বজায় রেখেও ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার নেতাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অর্জন করেছেন তিনি। তবে দলের মধ্যপন্থী অংশের কেউ কেউ তাকে বামপন্থী রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, ডেমোক্র্যাটিক সোশ্যালিজমের প্রতি সমর্থন বাড়ালে মধ্যপন্থী ভোটারদের কাছে দলটির গ্রহণযোগ্যতা কমতে পারে।ফিলিস্তিনপন্থি মার্কিন নারী কংগ্রেস সদস্য ও সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।সিনেটর বার্নি স্যান্ডার্সের দুই দফা প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারের মধ্য দিয়ে গড়ে ওঠা প্রগতিশীল আন্দোলনের উত্তরসূরি হিসেবে দেখা হয় ওকাসিও-কর্টেজকে। ফলে নির্বাচনে প্রার্থী হলে শুরু থেকেই তার একটি শক্তিশালী সমর্থকগোষ্ঠী এবং ক্ষুদ্র অঙ্কের অনুদানদাতাদের বড় ভিত্তি থাকতে পারে।তবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি নিউইয়র্কের সিনেটর চাক শুমারের বিরুদ্ধেও নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি তিনি। কংগ্রেসের নেতৃত্বের ওপর অসন্তুষ্ট ডেমোক্র্যাটদের কাছে এমন একটি লড়াই বেশ আকর্ষণীয় হতে পারে।ওকাসিও-কর্টেজ জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে তার প্রচার কার্যক্রম, সমর্থিত প্রার্থী ও তহবিল সংগ্রহের বিষয়ে সমর্থকদের কাছে পাঠানো একটি স্মারকলিপিতেও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।সেখানে বলা হয়েছে, আপনাদের কাছে জানতে চাওয়া হতে পারে, আপনারা কি তাকে প্রেসিডেন্ট নির্বাচনে, নিউইয়র্ক থেকে সিনেট নির্বাচনে, নাকি প্রতিনিধি পরিষদে থাকতে সমর্থন করেন? আমরা আপনাদের পরামর্শ দেব, এই স্মারকলিপিতে উল্লেখ করা বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে এবং বলতে যে কংগ্রেস সদস্য ওকাসিও-কর্টেজ সব সময়ের মতোই সর্বাধিকসংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণে কাজ করার পথ খুঁজে যাবেন।২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে প্রতিযোগিতা বেশ জমজমাট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার আরেক প্রগতিশীল কংগ্রেস সদস্য রো খান্নাকেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার উদ্যোগ নিয়েছেন তার সমর্থকেরা। এ লক্ষে তারা ‘রেডি ফর এওসি’র মতো একটি সংগঠনও গঠন করেছেন। ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে খরচ ৭৫ হাজার ডলার ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে খরচ ৭৫ হাজার ডলাররবি সাহাই জানান, ‘রেডি ফর এওসি’ উদ্যোগটি ২০০৮ সালে বারাক ওবামার নির্বাচনি প্রচার এবং ২০২৫ সালে জোহরান মামদানির প্রচারে ব্যবহৃত সংগঠিত জনসম্পৃক্ততার মডেল থেকে অনুপ্রাণিত। এ পদ্ধতিতে স্বেচ্ছাসেবীরা নিজেদের বাড়িতে ১০ থেকে ২০ জন বন্ধুকে নিয়ে বৈঠকের আয়োজন করেন। সেখানে ওকাসিও-কর্টেজকে সমর্থনের প্রচারকৌশল তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের মূল্যবোধ ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং উদ্যোগটির সঙ্গে মানুষকে সম্পৃক্ত করাই তাদের উদ্দেশ্য।আটলান্টার প্রগতিশীল রাজনৈতিক সংগঠক ক্যাট লেদারউড জানান, অক্টোবরের শুরুর দিকে তিনি এ ধরনের একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করেছিলেন। বৈঠক শেষে অংশগ্রহণকারীরা ওকাসিও-কর্টেজ এবং ডেমোক্র্যাটিক সোশ্যালিজমের প্রতি নতুন উদ্দীপনা নিয়ে ফিরে যান।ক্যাট লেদারউডের মতে, ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট হলে তা একটি ‘নতুন মানদণ্ড’ ও ‘নতুন রাজনৈতিক পরিবেশ’ তৈরি করবে। তিনি বলেন, এটি আমাদের দেখাবে, আমরা আরো বড় স্বপ্ন দেখার সাহস করতে পারি।সূত্র: দ্য নিউইয়র্ক টাইমসএআরবি