● ●


ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। এ হামলায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই সাইবার হামলা চালিয়েছে। তার ভাষায়, হামলাটি ব্যাপকতা ও আগ্রাসনের মাত্রা—উভয় দিক থেকেই নজিরবিহীন।এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তার দেশ।গত মাসে চালানো এই সাইবার হামলায় ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়। ফলে সংরক্ষিত তাজা খাবার ও হিমায়িত পণ্য নষ্ট হয়ে যায়। এতে কয়েক মিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে গত সপ্তাহে ইউরোপের আরো সাতটি দেশের কয়েক ডজন সুপারমার্কেট একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এসব হামলাতেও দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারকে লক্ষ্যবস্তু করা হয়। তবে ফ্রান্সসহ বিভিন্ন দেশের এসব হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ফরাসি সরকারের অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।অন্যদিকে, সোমবার প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এই তদন্তের সঙ্গে সুপারমার্কেটগুলোতে হামলার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।সূত্র: বিবিসিএআরবি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »