● ●


পাকিস্তানে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসান। এ ঘটনায় তার স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে।রোববার (স্থানীয় সময়) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রাবিয়াকে রোববার বিকেল ৩টার দিকে বাড়ির শোবার ঘরে গুলি করা হয়। ঘটনার সময় তার মা ও বোন ঘরের বাইরে ছিলেন।গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শোবার ঘরে গিয়ে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় রাবিয়ার স্বামী আহসান তাহিরের হাতে একটি পিস্তল ছিল বলে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে রাবিয়ার শরীরে দুটি গুলির ক্ষত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ঘাড়ের নিচে এবং অন্যটি পিঠের ডান পাশে।পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটির (পিএফএসএ) সদস্যরা ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আহসানের বাড়িতে কর্মরত এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, দুর্ঘটনাবশত গুলি ছুটে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।তবে জিজ্ঞাসাবাদের সময় পিস্তলটির বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি আহসান তাহির। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।এদিকে, পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।সূত্র: ডনএআরবি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »