● ●


বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

বিশ্বশান্তির জন্য ইসরাইলকে গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। গত সপ্তাহে প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) পরিচালিত জরিপ অনুযায়ী, ২০০৫ সালে দেশটির ৪৮ শতাংশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন। চলতি বছরের বসন্তে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে।গাজায় ইসরাইলের গণহত্যা শুরুর প্রায় আড়াই বছর পর এবং ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই জরিপ পরিচালিত হয়। এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ-আরব সম্পর্কবিষয়ক কাউন্সিলের (সিবিএইউ) উদ্যোগে ইউগভের এক জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে না।ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। এতে পরিবারগুলোকে জ্বালানি, খাদ্য ও বাড়ির ঋণের কিস্তিতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরাইলের যুদ্ধের অর্থনৈতিক চাপ এখন যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনেও পড়ছে।গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড নীতিগত সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম সুদের হার বাড়াল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আবাসন ঋণের কিস্তি বেড়ে যাবে। পাশাপাশি নতুন করে ঋণ নেওয়া কিংবা পুরোনো ঋণ নবায়নের খরচও বাড়বে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে অর্থনীতিবিদেরা সুদের হার কমার পূর্বাভাস দিয়েছিলেন।গত তিন বছরে ইসরাইল সম্পর্কে ব্রিটিশ নাগরিকদের মনোভাবের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ২০২৪ সালের শরৎকালেই, গাজায় ইসরাইলের গণহত্যা শুরুর এক বছর পর, দেশটির ৭৩ শতাংশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে মনে করতেন।গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজারের বেশি শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। এ ছাড়া প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।গত বছরের ১১ অক্টোবর ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জনের বেশি। চলতি বছরের শুরুর দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযানে লেবাননে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।যুক্তরাষ্ট্র সম্পর্কেও ব্রিটিশ নাগরিকদের নেতিবাচক মনোভাব বেড়েছে। বর্তমানে দেশটির ৭৪ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন।যুক্তরাজ্যের সবচেয়ে বড় সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ন্যাটসেনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র মতবিরোধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মিলে ইরানে বোমা হামলা শুরু করার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করা ব্রিটিশ নাগরিকের হার আবার বেড়ে ৭৪ শতাংশে পৌঁছেছে।১৯৯৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসনামলে যুক্তরাজ্যের ২২ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করতেন। ২০০৫ সালে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে ইরাকে অবৈধ আগ্রাসনের দুই বছর পর, এ হার বেড়ে ৪৭ শতাংশে দাঁড়ায়।ন্যাটসেনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রকে এখন দেশটির অধিকাংশ নাগরিক বিশ্বশান্তির জন্য হুমকি মনে করছেন। বিষয়টি আগে কখনো দেখা যায়নি।যুক্তরাজ্যের দীর্ঘতম সময় ধরে পরিচালিত সামাজিক ও রাজনৈতিক মনোভাববিষয়ক জরিপ ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস সার্ভে’র অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৯৮৩ সাল থেকে ন্যাটসেন প্রতিবছর এ জরিপ পরিচালনা করছে।জরিপে আরও দেখা গেছে, যুক্তরাজ্যের ৮৯ শতাংশ নাগরিক রাশিয়াকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। চীনের ক্ষেত্রে এ হার ৬২ শতাংশ। অন্যদিকে, ইরানকে হুমকি মনে করেন দেশটির প্রায় ৭৫ শতাংশ নাগরিক। গত বছরের বসন্তে এ হার ছিল ৬৭ শতাংশ।প্রতিবেদনে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধ-পরবর্তী শান্তিপূর্ণ সমাজের ধারণা থেকে যুক্তরাজ্য এখন এমন এক বাস্তবতায় পৌঁছেছে, যেখানে স্থায়ী ভূরাজনৈতিক প্রতিযোগিতাকেই নতুন কৌশলগত বাস্তবতা হিসেবে মেনে নেওয়া হচ্ছে।ইউরোপে চলমান যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরাইলের হুমকি, পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রাসী অবস্থানের মধ্যে এই পরিবর্তন ঘটছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »